মালদায় আদিবাসী নাবালিকা ছাত্রীর বাড়িতে রাজ্য শিশু সুরক্ষা কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: পুরাতন মালদহে আদিবাসী নাবালিকা ছাত্রীকে খুনের ঘটনায় সোমবার দুপুরে পরিবারের সাথে দেখা করতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের(WBCPCR) চেয়ারপারসন তুলিকা দাস। সঙ্গে ছিলেন শিশু সুরক্ষা কমিশনের অ্যাডভাইজার সুদেষ্ণা রায়। এদিন মৃতের পরিবারের সাথে প্রথমে তারা দেখা করেন এবং সমবেদনা জানান। পাশাপাশি পাশে থেকে সব রকম সাহায্য করবেন বলে আশ্বাস দেন।

এদিকে,মালদাতে ঘর থেকে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়ল মালদার পুখুরিয়া থানার অন্তর্গত সম্বলপুর(Sambalpur) অঞ্চলের কদমতলী গ্রামে। বছর ১৫-র ওই নাবালিকা স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। কি জন্য আত্মহত্যা তা নিয়ে রীতিমতো তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ।জানা গেছে ,মৃত ওই নাবালিকার নাম জেসমিন খাতুন। বয়স ১৫ বছর।রবিবার নিজ ঘর থেকে তার ঝুলন্ত দেহ(Hanging Body) উদ্ধার হয়। তারপর পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু নিশ্চিত করে চিকিৎসকরা। এরপর দেহ হেফাজতে নেই পুখুরিয়া থানার(Pukhuria P.S.) পুলিশ এবং সোমবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।পুলিশ ও আত্মীয় পরিজন সূত্রে জানা গেছে, এই নাবালিকা গত প্রায় ২ মাস আগে বাড়ি থেকে চলে যায়।

ঘটনায় সেসময় পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দেয় পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যাঙ্গালোর থেকে এই নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। রবিবার বাড়ির সদস্যদের সাথে দুপুরে খাওয়া-দাওয়ার পর সবকিছু সাধারণ ভাবে ছিল এই নাবালিকা। কিন্তু হঠাৎ করে ওই নাবালিকার ঝুলন্ত দেহ ঘরের মধ্যে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। তারপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু নিশ্চিত করে চিকিৎসকরা। এদিকে গোটা ঘটনাই পুলিশ দেহ উদ্ধার করে হেফাজতে নিয়ে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি কি কারনে এই নাবালিকার আত্মহত্যা গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন