নির্দল প্রার্থী হওয়ায় কড়া শাস্তির মুখে তনিমা ও সচ্চিদানন্দ

তৃণমূল থেকে বহিস্কৃত হচ্ছেন প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল থেকে বহিস্কৃত হচ্ছেন প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। দুই বিক্ষুদ্ধ তৃণমূল প্রার্থীকে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে শীর্ষ নেতৃত্ব। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন, দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেবাশিস কুমার।

গত শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, দলের বিরুদ্ধে যারা প্রার্থী হয়েছেন তারা মনোনয়ন প্রত্যাহার করে নিন। নতুনদের পাশে থাকুন, ঠিক সময়ে দল আপনাদের কাজে লাগাবে। কিন্তু হুঁশিয়ারি সার, দলের লাইনের বাইরে গিয়ে নির্দল হিসেবে কলকাতা পুরভোটে প্রার্থী হয়েই রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্ট্যোপাধ্যায় ও সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। দু’জনেই লড়ছেন জোড়া পাতা চিহ্নে। গত শনিবার কলকাতা পুরভোটের প্রার্থী পদে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থাকলেও অনড় রয়েছেন তনিমা ও সচ্চিদানন্দ। প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দিতা চালিয়ে যাচ্ছেন দুই তৃণমূল নেতৃত্ব। কিন্তু দলের কড়া নির্দেশের পড়েও সিদ্ধান্তে বদল না আনায় সচ্চিদানন্দ ও তনিমাকে দ্রুত ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেবাশিস কুমার।

প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমাকে ৬৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হতেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বিদ্বজনেরা। রাস্তায় মিছিল ও গড়িয়াহাট চত্বর অবরুদ্ধ করে তনিমাকে তৃণমূল প্রার্থী পদে সরানোর দাবি জানানো হয়। তারপরেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে ৬৮ নম্বর ওয়ার্ডে ফের প্রার্থী করা হয়েছে বিদায়ী কো-অর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায়কে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রার্থী হন তনিমা। এর সঙ্গেই তৃণমূলের তরফে টিকিট না দেওয়ায় নির্দল হিসেবে দাঁড়ায় ৭২ নম্বর ওয়ার্ডে। সেখান থেকেই নির্দল প্রার্থী হয়েছেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি সচ্চিদানন্দ। কিন্তু দুই বিক্ষুদ্ধ প্রার্থীই দলের লাইনের বিরুদ্ধে গিয়েছেন তাই বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। দলের পুরানো দিনের কর্মী সচ্চিদানন্দকে প্রার্থী পদ তুলে নেওয়ার জন্য বোঝান ফিরহাদ হাকিম, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার। কিন্তু বরফ গলেনি, তাই এত বড় সিদ্ধান্ত নিতে পিছপা হয় নি তৃণমূল নেতৃত্ব।

এই বিষয়ে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার জানিয়েছেন, ‘দক্ষিণ কলকাতা জেলার অধীন ৮৪টি ওয়ার্ডে যে যেখানে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদের রেয়াত করবে না দল। দলীয় সংবিধান মেনে ওই সব নির্দল প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হবে।’

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫