ব্রিটেনের গ্যাংস্টারের হাতেই কি খুন নাফে সিং! উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনের মুখে শুটআউটে প্রাণ হারিয়েছেন   ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের হরিয়ানার প্রদেশ সভাপতি নাফে সিং রাঠি। এবার তাঁর এই হত্যাকাণ্ড নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আইএনএলডি  প্রধান নাফে সিং রাঠির চাঞ্চল্যকর খুনের পিছনে ব্রিটেনের এক গ্যাংস্টারের হাত থাকতে পারে বলে আশঙ্কা করছে দিল্লি পুলিশ। বর্তমানে যুক্তরাজ্য ভিত্তিক একজন কুখ্যাত গ্যাংস্টারের জড়িত থাকার সন্দেহের সাথে তদন্তটি আন্তর্জাতিক দিকে মোড় নিয়েছে।

এই গ্যাংস্টার কয়েক মাস আগে দিল্লিতে এক বিজেপি নেতার রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। দিল্লির তিহার জেলে বন্দি ব্রিটেনের গ্যাংস্টারের এক ঘনিষ্ঠ সহযোগীকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করবে হরিয়ানা পুলিশ। ইতিমধ্যেই হরিয়ানা প্রশাসনের তরফে আইএনএলডি নেতা নাফে সিং রাঠীর হত্যাকাণ্ডে যাবতীয় তথ্য সিবিআইয়ের হাতে হস্তান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে সিবিআই তদন্তের কথা জানান হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাহাদুরগড়ের পুলিশ সুপার অর্পিত জৈন জানান, নাফে সিং রাঠীর মৃতদেহ ময়নাতদন্ত জন্য পাঠানো হবে। এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, এমন একটা সময়ে হরিয়ানার নেতা নাফে সিং রাঠীর হত্যাকাণ্ডের ঘটনা ঘটল যখন লোকসভা নির্বাচন আর এক-দুই মাস বাকি। কংগ্রেস সহ বিরোধীদের দাবি, নাফে সিংয়ের হত্যাকাণ্ডের পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে। এই হত্যাকাণ্ডের পিছনে বিজেপি সরকারের হাত রয়েছে বলে দাবি বিরোধীদের। গত রবিবার ঝাঝরের বাহাদুরগড়ে যখন এসইউভি গাড়ি করে নাফে সিং যাচ্ছিলেন, তখন নাফেকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে