মাহি মাদকাসক্ত, ভয়ঙ্কর ইঙ্গিত দ্বিতীয় স্বামী রকিবের

তবে অভিনেত্রী এর আগে আস্থার খোঁজ প্রসঙ্গে কয়েকটি ছবি দেন। যেখানে তাঁকে তাঁর সহকর্মীদের সঙ্গে সময়টা ভাল কাটাতে দেখা যায়। কিন্তু অভিনেত্রীর এই আস্তাতে একেবারে বিশ্বাসী নন রাকিব।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গত ১৬ ফেব্রুয়ারি অনলাইনে এসে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা জানান বাংলাদেশের চর্চিত নায়িকা মাহিয়া মাহি। ২০২১ সালে রাজনৈতিক ব্যক্তিত্ব রকিব সরকারকে বিয়ে করেন মাহি। এরপর ২০২৩ সালে তাঁদের ঘর আলো করে আসে পুত্র ফারিশ। কিন্তু আচমকাই কী হল যে, ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

যদিও অভিনেত্রী ভিডিও বার্তায় বলেছেন যে, তাঁদের মধ্যে কিছু বোঝাপড়ার সমস্যা থাকায় ডিভোর্সের সিদ্ধান্ত নিচ্ছেন। আর এই সিদ্ধান্তটি তাঁদের দুজনেরই। এদিকে অভিনেত্রীর স্বামী তাঁদের ডিভোর্সের বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশায় রেখেছেন। এমন জল্পনার মাঝেই কিছুদিন আগে রকিব ছেলে ও মাহির সঙ্গে ছবি দিয়ে স্ত্রীকে আদরে ভরান। সুতরাং মাহি আদৌ ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই সোমবার সকালে উদ্ভট একটি পোস্টে অভিনেত্রী জানান, তিনি নতুন জীবনসঙ্গীর খোঁজে রয়েছেন। ডিভোর্সের গুজব কাটতে না কাটতেই ফের জীবনসঙ্গী খুঁজছেন মাহি, বিষয়টি নেটিজেনদের নজরেও পড়েছে। এবার মাহির এই ধরনের পোস্টে পাল্টা উত্তর দিলেন অভিনেত্রীর দ্বিতীয় স্বামী রকিব। একটু অবজ্ঞা করেই অভিনেত্রীর আস্তানায় সীসা সাজানো থাকে বলে মন্তব্য করলেন রকিব। মঙ্গলবার নিজের ফেসবুকে সন্তান ফারিশের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন রাকিব লিখলেন, ‘আস্থা…! শব্দটির সাথে যখন ডিক্লেয়ারেশন ইস্যু যুক্ত হয় তখন তার সাথে সাথে বিশ্বাস,নির্ভরতা ছাড়াও গভীরে অনেকগুলো সমার্থকের উপস্থিতি উপলব্ধি হওয়া খুবই প্রাসঙ্গিক। (অপরিবর্তিত ফেসবুক)’

এরপর মাহির আস্থার আস্তানায় মাদক দ্রব্য সেবন করা নিয়ে লেখেন, ‘ভয়ংকর রাতে আস্থার আস্তানায় সাজানো শীসা। তার সদস্যদের সবাই দেখল। ওই আস্তানার প্রধান ফটোগ্রাফীর অজুহাতে আড়ালেই রয়ে গেল। সপ্তাহ-দশদিনে তো আর এমন আস্থা অর্জন করা সম্ভব না। (অপরিবর্তিত ফেসবুক)’ সবশেষে লেখেন, ‘সবাই একই রকম ভাগ্য নিয়ে দুনিয়ায় আসে না বাবা। ইনশাআল্লাহ তোমার জন্য বাবাই যথেষ্ট ফারিশ।(অপরিবর্তিত ফেসবুক)’। তবে অভিনেত্রী এর আগে আস্থার খোঁজ প্রসঙ্গে কয়েকটি ছবি দেন। যেখানে তাঁকে তাঁর সহকর্মীদের সঙ্গে সময়টা ভাল কাটাতে দেখা যায়। কিন্তু অভিনেত্রীর এই আস্তাতে একেবারে বিশ্বাসী নন রাকিব। তাঁর কথায়, স্ত্রীর আস্থার আস্তানার রাত ভয়ংকর। এদিকে বিচ্ছেদের কারণ হিসেবে মাহি ভিডিওতে জানান, তিনি আর রাকিব খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং নিয়েই বিয়ের সিদ্ধান্তে নিয়েছিলেন। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, তাঁরা আসলে দুজনের জন্য নয়। ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি। এর আগে ২০১৬ সালের ২৪ মে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি, ২০২০ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২