ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন আসারাম

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত জেলবন্দি আসারাম বাপু। জামিন চাইতে জেলবন্দি আসারামকে রাজস্থান হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে আসারামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত।

এদিন আসারাম বাপুর আইনজীবী শীর্ষ আদালতকে জানান, গত নয় বছর ধরে জেলবন্দি রয়েছেন তাঁর মক্কেল। তাঁর মক্কেলের বয়স আশির ওপর হয়ে গিয়েছে। সম্প্রতি বেশ কিছু রোগে ভুগছেন তাঁর মক্কেল। সেই কারণে তাঁর মক্কেলের আয়ুর্বেদ চিকিৎসার প্রয়োজন। আদালত যেন এই বিষয়ে বিবেচনা করে দেখেন। আসারাম বাপুর আইনজীবীর এই আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দেন, এই বিষয়ে রাজস্থান হাইকোর্টে আবেদন জানাতে হবে আসারাম বাপুকে।

এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে আসারামের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। শীর্ষ আদালতের আগে ২০২২ সালে রাজস্থান হাইকোর্ট আসারামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। ২০১৮ সালের এপ্রিল মাসে আসারামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় রাজস্থানের একটি নিম্ন আদালত। আসারামের দুই সহযোগীকে কুড়ি বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০১৩ সালে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় সাজা দেওয়া হয় আসারামকে।

প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করতে চান মুখ্যমন্ত্রী, কাজকর্মে বদল আনাই লক্ষ্য

কবে কীভাবে পালন করবেন জ্যৈষ্ঠ অমাবস্যা? কেন পাপমুক্তির দিন বলা হয়?

সংসারে নেমে আসতে পারে অশান্তি! বারান্দায় ঠাকুরঘর বানানোর আগে এই নিয়মটা জানুন

বসের ওপর প্রচণ্ড রাগ? মেজাজ হারানোর আগে এই কাজগুলো করুন

কম খরচে গ্রীষ্মের ভ্রমণ! মাত্র ১০ হাজারেই আকর্ষণীয় ট্যুর প্যাকেজ আনল IRCTC

লাল মাটির পথে রহস্যের ডাক! জেনে নিন শক্তিপীঠ ও মন্দির ঘেরা বীরভূমের প্রাচীন ঐতিহ্য 

ভালোবাসার অনন্য নজির, ICU-তে ভর্তি গুরুতর অসুস্থ কনেকে বিয়ে করলেন বর

দেশজুড়ে লাফিয়ে বাড়ল পেট্রোল ডিজেলের দাম

মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

টয়ট্রেন, চায়ের গন্ধ আর পাহাড়ি নীরবতা, ঘুরে আসুন কার্শিয়াং

শুক্রবার এই জিনিসগুলো দান করলে দেবী লক্ষ্মী প্রসন্না হবেন, সুখ ও সমৃদ্ধি বাড়বে

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…