১৬ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে সশরীরে হাজিরার নির্দেশ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আগে ফের চাপে পড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১৬ মার্চ সশরীরে হাজিরার জন্য নির্দেশ দিয়েছে। বারবার ইডির হাজিরা এড়ান পরেই বুধবার আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  এরপরেই দিল্লির মুখ্যমন্ত্রীকে সশরীরে হাজিরার নির্দেশ দিল আদালত।

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় টানা আট বার ইডির সমন এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, বেআইনিভাবেই তাঁকে সমন করে চলেছে ইডি। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এক ইমেল মারফৎ আপ সুপ্রিমো জানিয়ে দেন, ১২ মার্চের পরে জিজ্‌ঙাসাবাদের জন্য মুখোমুখি হতে রাজি রয়েছেন তিনি। যদিও সশরীরে নন, ভার্চুয়ালি তিনি ইডি আধিকারিকদের প্রশ্নের জবাব দেবেন।

আর আপ সুপ্রিমোর ওই গড়িমসিতে ক্ষুব্ধ ইডির শীর্ষ কর্তারা। তাই কেজরিওয়ালকে জেরার মুখোমুখি বসাতে ফের একবার আদালতের দরজায় কড়া নেড়েছেন তারা। এর আগেই সমন এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই আর্জির প্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন দিল্লির এসিএমএম দিব্যা মালহোত্রা। তবে ওই দিন দিল্লি বিধানসভায় আস্থা ভোট থাকায় ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আগামী ১৬ মার্চ ওই মামলার শুনানি রয়েছে। সেই শুনানির আগে ফের একবার আপ সুপ্রিমোকে চাপে ফেরল কেন্দ্রীয় সংস্থা। 

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান