কানাডায় ছুরিবাজের হামলায় প্রাণ হারালেন চার সন্তান-সহ মা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় মর্মান্তিক গণহত্যা। পুলিশ জানিয়েছে,  কানাডার রাজধানী অটোয়ায় ছুরিকাঘাতে  মা সহ চার সন্তান প্রাণ হারিয়েছেন। তবে এই হামলার সঙ্গে যুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।  জানা গিয়েছে, অভিযুক্ত শ্রীলঙ্কা থেকে কানাডায় যাওয়া ১৯ বছর বয়সী শিক্ষার্থী ফেব্রিও ডি-জয়সা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহতরা হলেন- ৩৫ বছর বয়সী এক নারী এবং তার ৭, ৪, ২ বছর ও ২ মাস বয়সী শিশু সন্তান। সেইসঙ্গে ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।  এছাড়া শিশুদের বাবাও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এই মর্মান্তিক ঘটনাকে ‘গণহত্যা’বলে আখ্যায়িত করেছে কানাডিয়ান পুলিশ। এই হামলায় নিহতরা হলেন শ্রীলংকার নাগরিক। কিছুদিন আগে তারা কানাডায় গিয়েছিলেন।

এই ছুরি হামলা ঘটনা নিয়ে সরব হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো । তিনি এই ঘটনাকে ‘ ভয়ানক ট্র্যাজেডি’ হিসেবে আখ্যায়িত করেছেন। পাশাপাশি  তিনি জানান,’ এই হামলার ঘটনায়  বেশ আতঙ্কিত।‘  অটোয়ার মেয়র মার্ক সাটক্লিফন জানিয়েছেন , এটি আমাদের শহরের ইতিহাসে প্রথম ঘটনা। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।  পরিসংখ্যান অনুসারে, ১০ লাখ জনসংখ্যার অটোয়ায় ২০২৩ সালে ১৪টি এবং ২০২২ সালে ১৫টি খুনের ঘটনা ঘটেছে।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন