মহাশিবরাত্রির শোভাযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত ১৪ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মহাশিবরাত্রির শোভাযাত্রায় ঘটল বিপত্তি । শুক্রবার রাজস্থানের কোটায় শোভাযাত্রা চলাকালীন সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয় ১৪ জন শিশু । তাদের হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি ১৪ জন শিশুর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। একটি শিশুর ১০০ শতাংশ পুড়ে গেছে। সম্ভাব্য সব ধরনের চিকিৎসা দেওয়ার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। কোনও ধরনের গাফিলতি হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।‘ কি করে এই ঘটনাটি ঘটল তা এখন জানা যায়নি। এই পুরো বিষয়টি  নিয়ে শুরু হয়েছে তদন্ত।

শুক্রবার সকালে মহাশিবরাত্রি উপলক্ষে রাজস্থানের কোটায় শুরু হয় শোভাযাত্রা। আর এই শোভাযাত্রায় প্রায় ১০-১৬ বছর বয়সী শিশুরাও অংশগ্রহণ করে। এদিন শোভাযাত্রাটি কুনহারি থানার অন্তর্গত সাকাতুরা এলাকায় পৌঁছালে  একটি হাইটেনশন বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুরা। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘দুই শিশু ৫০-১০০ শতাংশ পুড়ে গেছে। অন্যদিকে বাকি ১২ শিশুর সামান্য আহত হয়েছে।‘ ইতিমধ্যেই ১৪ টি শিশুদের দেখতে হাসপাতালে গেলেন  লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজস্থানের মন্ত্রী হীরালাল নাগর ।

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর