রোহিতরা থামলেন ৪৭৭ রানে, প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেট অ্যান্ডারসনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাসের সাক্ষী থাকলেন ধর্মশালার দর্শকরা। শনিবার সকালে কুলদীপ যাদবকে আউট করার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়লেন ইংল্যান্ডের জেমন অ্যান্ডারসন। বিশ্বের প্রথম পেসার হিসাবে ৭০০ উইকেট নেওয়ার অনন্য মাইলফলক ছুঁলেন। দুই কিংবদন্তী স্পিনার মুত্থাইয়া মুরলীধরন ও শেন ওয়ার্নের পরে তৃতীয় খেলোয়াড় হিসাবে ৭০০ উইকেট নিলেন। পাশাপাশি আগের দিনের সঙ্গে চার রান যোগ করার পরে ৪৭৭ রানে থামল ভারতের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে বেন স্টোকসদের চেয়ে ২৫৯ রানে এগিয়ে গেলেন রোহিতরা।

ধর্মশালায় খেলতে নামার আগে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের ঝুলিতে জমা ছিল ৬৯৮ উইকেট। ভারতের বিরুদ্ধে শেষ টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁতে পারেন কিনা, তা নিয়ে জোর চর্চা চলছিল। গতকাল শুক্রবার শুভমন গিলকে ফিরিয়ে ৬৯৯ উইকেটে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তার পরে ভারতের পাঁচ উইকেট পড়লেও আর কোনও উইকেট পাননি অভিজ্ঞ পেসার। এদিন সকালে কুলদীপ যাদবকে সাজঘরে ফিরিয়ে ইতিহাসে নাম লেখালেন অ্যান্ডারসন।

যদিও টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে যে দু’জন ৭০০ উইকেটের মাইল ফলক ছুঁয়েছিলেন সেই মুরলীধরন ও ওয়ার্নের চেয়ে বেশি টেস্ট খেলেছেন ইংলিশ পেসার। ৭০০ উইকেটের মাইলফলক ছুঁতে মুরলিধরনের লেগেছিল ১১৩টি টেস্ট। ওয়ার্ন মাইলফলক ছুঁয়েছিলেন ১৪৪ তম ম্যাচে। অ্যান্ডারসনের লাগল ১৮৭ ম্যাচ। ইতিহাসের সফলতম পেসারের জীবনের সেরা বোলিং হল ৪২ রানে ৭ উইকেট নেওয়া। টেস্টে এক ইনিংসে চার উইকেট নিয়েছেন ৩২ বার। আর পাঁচ উইকেটও নিয়েছেন ৩২ বার। দুই ক্ষেত্রেই অবশ্য ৭০০ উইকেটের এলিট ক্লাবের বাকি দুই সদস্য মুরলীধরন ও ওয়ার্নের চেয়ে তিনি পিছিয়ে।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪