চাকরিপ্রার্থীদের নিয়োগ নিয়ে এবার এজির দ্বারস্থ শিক্ষা দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : আইনি জটিলতা কাটিয়ে কীভাবে এসএলএসটি (নবম দশম) চাকরিপ্রার্থীদের নিয়োগ করা যায়, তা নিয়ে এবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের দ্বারস্থ হল শিক্ষা দফতর। চাকরিপ্রার্থীদের নিয়োগের ব্যাপারে একটি পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সেই পরিকল্পনায় যদি সবুজ সংকেত দিয়ে দেন অ্যাডভোকেট জেনারেল, তাহলে শীঘ্রই শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া।

এদিন বিকেল চারটে নাগাদ এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, ‘আমরা চেষ্টা করছি, নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত শুরু করা যায়। খুব তাড়াতাড়ি অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বৈঠক হবে। সেই বৈঠক রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সবুজ সংকেত দিলেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। যোগ্য চাকরিপ্রার্থীরা যাতে নিয়োগ পান, আমরা সেই চেষ্টাই করছি।‘

রাজ্যের শিক্ষামন্ত্রীর পাশাপাশি চাকরিপ্রার্থীদের সঙ্গে মধ্যস্থতার দায়িত্বে থাকা কুণাল ঘোষ এদিন জানান, চাকরিপ্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি ব্লু প্রিন্ট তৈরি হযেছে। তবে এটির আইনি বৈধতা দরকার। ব্লু প্রিন্টটি আইনি বৈধতা পাবে কিনা, সেজন্য অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বৈঠকে বসা হচ্ছে। অ্যাডভোকেট জেনারেল যদি সবুজ সংকেত দেয়, তাহলে পুরো বিষয়টি নিয়ে এগোনো যেতে পারে। জানা গিয়েছে, অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে এই বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থাকবেন বলে জানা গিয়েছে। এর আগে গত শুক্রবার মধ্যস্থতাকারী হিসাবে এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছিলেন কুণাল ঘোষ।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর