Loading live market data...
Loading active stocks...
Connecting...

CAA কার্যকর করে পাকিস্তানিদের পাশে দাঁড়িয়েছে বিজেপি সরকার, তোপ কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA নিয়ে এবার সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাস্তবায়নের জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিয়ে সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,’এই নাগরিকত্ব সংশোধনী আইন পাকিস্তানি ও বাংলাদেশিদের জন্য ভারতের দরজা খুলে দিয়েছে বিজেপি। এটা দেশের জন্য বিপজ্জনক।‘

তিনি আরও বলেন,’ সিএএ কার্যকর হওয়ার ফলে বিশেষত আসামের মতো রাজ্যগুলির জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। এক দশক শাসন করার পরে, বিজেপির নাগরিকত্ব আইনের মতো বিতর্কিত বিষয় অবলম্বন করার পরিবর্তে তার সাফল্য প্রদর্শনের দিকে মনোনিবেশ করা উচিত ছিল। তারা যদি ১০ বছরে ভাল কাজ করত, তাহলে সিএএ-র পরিবর্তে তারা নিজেদের কর্মকাণ্ডের জন্য ভোট চাইত।‘  

কেজরিওয়াল দাবি ,  বিজেপি আমাদের ছেলেমেয়েদের চাকরি দিতে পারে না, কিন্তু তারা পাকিস্তান থেকে ছেলেমেয়েদের চাকরি দিতে চায়। আমাদের অনেক লোক গৃহহীন কিন্তু বিজেপি পাকিস্তান থেকে আসা লোকদের জন্য এখানে বসতি স্থাপন করতে চায়। তারা আমাদের চাকরি অন্যদের সন্তানদের দিতে চায়।‘ লোকসভা ভোটের আগে এই আইন কার্যকর করা নিয়ে বিজেপিকে নিশানা করেছে বিরোধীরা। কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পরেই ২০১৬ সালে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেছিল। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনকে খানিকটা সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান-শিখ-পার্সি ও জৈনদের নাগরিকত্ব দেওয়ার জন্য ওই বিল আনা হয়। ২০১৯ সালের লোকসভা ভোটে নাগরিকত্ব সংশোধনী আইনকে নিজেদের প্রচারে ব্যবহার করে পশ্চিমবঙ্গ-সহ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে ফায়দা লুটেছিল বিজেপি। ২০১৯ সালের ১০ ডিসেম্বর লোকসভায় এবং পরের দিন ১১ ডিসেম্বর রাজ্যসভায় পাশ হয়েছিল বিল। সংসদের দুই কক্ষ ছাড়পত্র দেওয়ায় ১২ ডিসেম্বর বিলে স্বাক্ষর করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরের বছর ১০ জানুয়ারি কার্যকরও হয় আইন। নয়া আইনের প্রতিবাদে গোটা দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। উত্তাল হয়ে পড়ে একাধিক রাজ্য।

চলতি মাসেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর