‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ জল্পনার অবসান! শুভেন্দু অধিকারীই হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। রাত পোহালেই তাঁর শপথ। বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে সাক্ষাতের পরই তা নিশ্চিত করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বিজেপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দলের নেতাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। শাহ জানিয়েছেন, যে ভরসা রাজ্যবাসী বিজেপির উপর রেখেছে, তা যেন বজায় থাকে। নেতাদের এমন কাজ করতে হবে, যাতে রাজ্যের মানুষের বিশ্বাসভঙ্গ না হয়।

এরপরই কংগ্রেসকে খোঁচা দিয়ে শাহ বলেন, ‘কয়েক বছর ধরে কংগ্রেস নির্বাচনে জিততে পারছে না। অনেক জায়গায়। এখন ওরাও বুঝে গিয়েছে, নির্বাচন জেতা তো অসম্ভব, তাই নির্বাচনের প্রক্রিয়াই কলুষিত করে দেওয়ার চেষ্টা চলছে। তাই রাহুল গান্ধী নিজের হেরে যাওয়াটা লুকোতে ভোট চুরি, EVM চুরি, SIR নিয়ে কাদা ছোড়াছুড়ির চেষ্টা করেছেন। আমরা তো ২০১৪ সাল থেকে শাসনে আছি, তামিলনাড়ুতে আপনাদের কোনও মুখ্যমন্ত্রী নেই। এটাও কি ভোট চুরি। বাংলাতেও মুখ্যমন্ত্রী নেই, সিকিমে, বিহার, গুজরাটে নেই। এগুলো কি ভোটচুরি?’

পাশাপাশি, শাহের মুখে ফের উঠে এল সেই অনুপ্রবেশকারীদের কথা। অমিত শাহ সাফ বলে দিলেন, যে সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলায় তাঁরা ক্ষমতায় এসেছেন, সেই সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের কোনও ঠাঁই নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, ‘বাংলার মানুষকে আমি কথা দিচ্ছি আগামী পাঁচ বছরে দেশ থেকে খুঁজে বের করে করে তাড়াব।‘

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক