‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

টলিউডে কাজের সংস্কৃতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তাঁর কথায়, তাঁদের অভিনয়ের সময়ে টলিউডে কোনও রাজনীতি ছিলনা।

Share:

বাংলাতনিজস্ব প্রতিনিধি: পালাবদলের বাংলায় ডিগবাজির সংখ্যা ক্রমাগত বাড়ছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফলে বাংলায় ফুটেছে পদ্মফুল। তৃণমূলকে বিপুল আসনে হারিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করতে চলেছে বিজেপি। ইতিমধ্যেই বাংলায় পরবর্তী মুখ্য মন্ত্রী কে হবেন, সেটাও শুক্রবার ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভবানীপুর এবং নন্দীগ্রাম একসঙ্গে দুটি আসনে জিতে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। আগামিকাল ব্রিগেডের মাঠে শপথগ্রহণ অনুষ্ঠান তাঁর। বাংলার এই পালাবদলের আবহে একের পর এক তারকা ডিগবাজি খাচ্ছেন। যাঁরা এতদিন তৃণমূলকে সমর্থন করে এসেছেন। রাজ চক্রবর্তী বারাকপুরে হেরে গিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন। অন্যদিকে দেব বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন। প্রাক্তন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকও বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন।

হ্যাঁ, বাংলায় পালাবদলের ৯৬ ঘন্টার মধ্যে একাধিক গুণীজনেদের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে স্পষ্ট, তাঁরা ডিগবাজি খাচ্ছেন। এই মর্মে এবার চর্চায় হুগলির তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়। টলিউডে কাজের সংস্কৃতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তাঁর কথায়, তাঁদের অভিনয়ের সময়ে টলিউডে কোনও রাজনীতি ছিলনা। বিগত ১৫ বছর আগে কোনও রাজনৈতিক দল এসে ফিল্ম ইন্ডাস্ট্রি চালাত না। নিজেদের মতো কাজ করেছেন তারকারা। ইম্পার প্রেসিডেন্ট, ফোরাম সবাই একসঙ্গে কাজ করেছে। সবকটা ফিল্ডের আলাদা আলাদা মাথা থাকত, যাঁর তত্ত্বাবধানে সবটা চলত। শান্তিপূর্ণভাবে তাঁরা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। কোনও দিন রাজনীতি নিয়ে কোনও অশান্তি হয়নি। টলিউডে রাজনীতির প্রভাব দেখা যায়নি।

পাশাপাশি তিনি টলিউডের অন্দরে রাজনীতির দাপট নিয়েও মুখ খুলেছেন। চব্বিশের লোকসভার নির্বাচনে ঘাসফুল শিবিরের টিকিটে হুগলি কেন্দ্র থেকে জিতে সাংসদ হন টলিউডের এই সিনিয়র অভিনেত্রী। টলিউডে ত্রিশ বছর ধরে কাজ করছেন তিনি। তাঁর কথায়, সরকার যেহেতু তৃণমূলের ছিল, তাই তাদের হয়ে কেউ জোর গলায় আওয়াজ তুলতে পারেনি। তবে অনেকদিন ধরেই মানুষ তৃণমূলকে সমর্থন করছে না, সেটা বুঝে গিয়েছিলেন তিনি। তবে কি এবার রচনা বন্দোপাধ্যায় দলবদলু হচ্ছেন?

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ