‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর প্রথম বক্তব্যেই সকলকে নিয়ে চলার ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।

রাজ্যবাসীকে বড় আশ্বাস দিয়ে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বলেন, ‘এত বছর ধরে যার যা স্বপ্ন, সব পূরণ করার কাজ করবে এই বিজেপি সরকার। নরেন্দ্র মোদি, অমিত শাহের নেতৃত্বে সেই উন্নয়নের কাজ করব।‘ এদিন তাঁর কথায়, বারবার উঠে এল একটাই শব্দবন্ধ, ‘আমরা’। দায়িত্ব নেওয়ার আগেই ‘আমি’ নয়, ‘আমরা’তেই জোর দিলেন শুভেন্দু। বড় দায়িত্ব পেয়েও দলীয় কর্মীদের ভোলেননি কাঁথির অধিকারী পরিবারের মেজ ছেলে। বিজেপির সেই সব কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান, যাঁরা দিন-রাত পরিশ্রম করে দলের পক্ষে জনসমর্থন আদায়ে কাজ করেছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসনকালে নিহত হয়েছেন বলে দাবি করা বিজেপির ৩২১ জন কর্মীকেও স্মরণ করেন শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘আধুনিক ভারতের চাণক্য’ বলে সম্বোধন করে কৃতজ্ঞতা জানান বাংলার নতুন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘রাজ্যে এখন থেকে ভয় আউট, ভরসা ইন।‘ তিনি স্পষ্ট করে দেন যে, বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করাই হবে তাঁর প্রথম ও প্রধান অগ্রাধিকার। বিশেষ করে মহিলাদের সুরক্ষা ও উন্নয়ন নিয়ে বিজেপি যে রূপরেখা দিয়েছিল, সরকার গঠনের প্রথম দিন থেকেই তা কার্যকর করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার