দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওমরাহ পালনে সৌদি আরবে ফেরদৌস, সঙ্গী মা, শাশুড়ী, বোন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। বর্তমানে আবার সাংসদও বটে। বাংলাদেশের দ্বাদশ সাংসদ নির্বাচনে হাসিনা সরকারের আওয়ামী লীগের প্রার্থী হয়ে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হন অভিনেতা। সুতরাং অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হয়ে উঠেছেন অভিনেতা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রমজান মাস। আগামী মাসেই ইসলাম ধর্মের মানুষদের পবিত্র ঈদ। সেই কারণেই পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব উড়ে গিয়েছেন ফেরদৌস আহমেদ।

একটি সংবাদ মাধ্যম অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি আরবের উদ্দেশে উড়াল দিয়েছিলেন। আর শুক্রবার দুপুরে নিজেই তাঁর ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি ওমরাহ যাত্রার কথা নিশ্চিত করেছেন। সঙ্গে ছবির ক্যাপশনে ফেরদৌস লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ’। রমজান মাস উপলক্ষে বহু তারকারাই সৌদি আরবে উড়ে যাবেন ওমরাহ পালন করতে। কিছুদিন আগে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানও পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব উড়ে গিয়েছিলেন। এদিকে ফেরদৌস অভিনয়ের পাশাপাশি মডেলিং ও উপস্থাপনায়ও বেশ সুনাম কুড়িয়েছেন।

ফেরদৌস শুধু ঢালিউডের অভিনেতা নয়, টলিউডেরও একজন প্রথম সারির অভিনেতা। একাধিক টলি কুইনের সঙ্গে জুটি বেঁধে তিনি অভিনয় করেছেন। যাদের মধ্যে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রচনা বন্দোপাধ্যায় প্রমুখ। বাংলাদেশে তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র হল ‘বুকের ভিতর আগুন’। সিনেমাটি পরিচালনা করেছিলেন ছটকু আহমেদ।তবে অভিনেতা ওমরাহ পালন করতে মক্কায় রয়েছেন। ফেরদৌস তাঁর সঙ্গে নিয়ে গিয়েছেন মা, শাশুড়ি এবং বোনকেও। ঢাকা ছাড়ার আগে একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, এখন মা, শাশুড়ি মা এবং বোনকে নিয়ে যাচ্ছেন ওমরাহ করতে। কিন্তু ইচ্ছে ছিল স্ত্রী এবং মেয়েকে সঙ্গে নেওয়ার। কিন্তু তাদের ব্যস্ততার কারণে একসঙ্গে যেতে পারলেন না। আল্লাহ চাইলে আগামীতে স্ত্রী সন্তানকে নিয়ে আবারও যাবেন। ওমরাহ পালন শেষে আগামী ২১ মার্চ বাংলাদেশে ফিরবেন ফেরদৌস আহমেদ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ