এটা ‘বেআইনি’, আদালতে হাজিরার পর গ্রেফতারি নিয়ে সরব কেসিআর কন্যা  কবিতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির আবগারি দুর্নীতি মামলায়  ইডির হাতে গ্রেফতার হয়েছেন কে চন্দ্রশেখর রাওয়ের ( কেসিআর ) কন্যা ভারত রাষ্ট্র সমিতি ( বিআর এস)  নেত্রী কবিতা। গ্রেফতারের পর মধ্যরাতে দিল্লিতে নামার পর তাঁকে সিবিআইয়ের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে মেডিক্যাল টেস্ট হয়েছে ববিতার। এরপর শনিবার তিনি  দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দেন।

হাজিরা দেওয়ার পরেই কবিতা জানায়,’ তাঁকে বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা আদালতে এই লড়াই লড়ব।‘ গতকাল অর্থাৎ ১৫ মার্চ দিল্লিতে মদের দোকানের লাইসেন্স বিলি সংক্রান্ত দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিআরএস নেত্রীর কবিতার হায়দরাবাদের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। টানা কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানোর পরেই বিস্তারিত তথ্য জানতে কেসিআর কন্যাকে নিজেদের হেফাজতে নেন তদন্তকারীরা। ইডির পক্ষ থেকে মামলার চার্জশিটে দাবি করা হয়, আবগারি নীতির পরিবর্তন ঘটিয়ে যে ব্যবসায়িক সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া, সেই সংস্থার ৬৫ শতাংশের মালিক কবিতা।

অন্যদিকে এদিন আবগারি দুর্নীতি মামলায় বারবার ইডির হাজিরা এড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তাই  বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করে  ইডি। এরপর আদালতের নির্দেশ দেয় অরবিন্দকে সশরীরে হাজিরা দিতে হবে। এদিন ১৫ হাজার টাকার বন্ডে অরবিন্দ কেজরিওয়ালের  জামিন মঞ্জুর করেছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। এরফলে লোকসভা নির্বাচনের আগে খানিকটা স্বস্তি পেলেন আপ নেতা।

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন