ভোট নির্ঘন্ট ঘোষণা হতেই বিআরএস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন তেলঙ্গানার চেভেল্লার সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ঘোষিত হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। তার আগেই চাপে পড়ল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-য়ের দল ছাড়লেন  চেভেল্লার সাংসদ রঞ্জিত রেড্ডি। রবিবার বিআরএস ছেড়ে কংগ্রেসের যোগ দিলেন তিনি। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে  রঞ্জিত রেড্ডি বিআরএস ছাড়াও কথা ঘোষণা করেন।

পদত্যাগের পেছনে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতির’ কথা উল্লেখ করেন রঞ্জিত রেড্ডি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন,’ ভিকারাবাদ জেলার বাসিন্দাদের পাশে থেকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য বিআরএসকে অসংখ্য ধন্যবাদ। ‘ ইতিমধ্যেই চন্দ্রশেখর রাও-কে পদত্যাগ পত্র পাঠিয়েছে রঞ্জিত রেড্ডি। সেখানে তিনি লিখেছেন, ‘আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দুর্ভাগ্যবশত, তেলেঙ্গানা রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বিআরএস ছাড়তে বাধ্য হয়েছি। আমার মেয়াদকালে দল যে সমর্থন দিয়েছে তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা জানাতে চাই।‘ পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির উপস্থিতে কংগ্রেসে যোগদান করেন রঞ্জিত।

উল্লেখ্য কে চন্দ্রশেখর রাও, যিনি সাধারণত কেসিআর নামে পরিচিত। তবে  গত কয়েক সপ্তাহে তাঁর দলের কয়েকজন সাংসদকে অন্য দলে যেতে যাচ্ছেন। এর আগে শনিবার ওয়ারাঙ্গলের বিআরএস সাংসদ পাসুনুরি দয়াকর শাসক দল কংগ্রেসে যোগ দেন। অন্যদিকে জাহিরাবাদ ও নাগারকুর্নুলের বিআরএস সাংসদ, বিবি পাটিল এবং পি রামুলু বিজেপিতে যোগ দিয়েছেন। তেলেঙ্গানায় সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই  বিআরএস ছাড়া শুরু করেছে সদস্যরা। এরফলে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বেশ চাপে পড়েছে বিআরএস।

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী