ইফতারে বাড়িতেই বানান শাহী টুকরা

এই সময়ে সারাদিন রোজা পালনের পর নিয়মিত সন্ধ্যার পর ইফতারে নানা রকম পদ বানানো হয় বাড়িতে বাড়িতে। তাই ইফতারে খাবারের তালিকায় রাখতে পারেন শাহী টুকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে রমজান মাস। এই সময়ে সারাদিন রোজা পালনের পর নিয়মিত সন্ধ্যার পর ইফতারে নানা রকম পদ বানানো হয় বাড়িতে বাড়িতে। তাই ইফতারে খাবারের তালিকায় রাখতে পারেন শাহী টুকরা। কীভাবে বানাবেন….

উপকরণ

দুধ ১ লিটার
কনডেন্সড মিল্ক আধ কাপ
পাঁউরুটি ৪ টুকরা
ঘি ৫ চামচ
তেল ৫-৬ চামচ
এলাচ গুঁড়ো এক চামচ
কেশর পরিমাণ মতো
কাজু বাদাম
কাঠবাদাম ও কিশমিশ স্বাদমতো

প্রনালি

একটি কড়াইয়ে ঘি গরম করে টুকরো করে রাখা কাজু আর কাঠ বাদাম হালকা করে ভেজে নিন। শেষে কিশমিশ দিয়ে একটু নেড়ে একটি বাটিতে নামিয়ে রেখে দিন। এর পরে তিন কোনা করে কেটে পাউরুটির টুকরোগুলি ঘিয়ে ভেজে নিন। দুধ ফুটিয়ে গাঢ় করে নিন। দুধ ঘন হয়ে গেলে তাতে কনডেন্সড মিল্ক মেশান। কেশর আর এলাচ গুঁড়ো দিয়ে মিশ্রণটি আরও পাঁচ মিনিট ঘন করে নিন। মিশ্রণটি ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিন। একটি থালায় ভেজে রাখা পাউরুটিগুলি সাজিয়ে উপর ঘন দুধের মিশ্রণটি ছড়িয়ে দিন। এরপর কাজু, কাঠবাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন শাহী টুকরা।

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক