কেজরিওয়ালের গ্রেফতারের পরেই শুরু আপ নেতাদের বিক্ষোভ, যানজটে স্তব্ধ দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার রাতে তাঁকে ইডি গ্রেফতার করেছে। আর তার গ্রেফতারির  পরেই শুক্রবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেছে আম আদমি পার্টির কর্মীরা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদর দফতরের বাইরে বিক্ষোভ শুরু হয়েছে। এই বিক্ষোভের জেরে দিল্লিতে শুরু হয়েছে যানজট।

শুক্রবার দিল্লি পুলিশ জানিয়েছে, দীনদয়াল উপাধ্যায় (ডিডিইউ) মার্গ , আইপি মার্গ, বিকাশ মার্গ, মিন্টো রোড এবং বাহাদুর শাহ জাফর মার্গে সংলগ্ন রাস্তাগুলিতে তীব্র যানজট তৈরি হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘ ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতে এবং বিকল্প রুট ব্যবহারে গাড়িচালকদের সহায়তা করার জন্য অতিরিক্ত ট্র্যাফিক কর্মী মোতায়েন করা হয়েছে। যাঁরা ডিডিইউ মার্গ হয়ে নয়াদিল্লি রেল স্টেশনে যেতে চান, তাঁদের দিল্লি গেট এবং মিন্টো রোড হয়ে সেখানে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে।‘

দিল্লির মন্ত্রী গোপাল রাই মধ্যরাতে সাংবাদিক সম্মেলন করে কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন। তিনি আপ সমর্থকদের ডিডিইউ মার্গে দলের সদর দফতরে পৌঁছে আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আর তার নির্দেশে শুক্রবার সকাল থেকে ডিডিইউ মার্গে জোর  হয়েছে আপ কর্মীরা। তবে ইতিমধ্যেই খানিক স্বস্তি পেয়েছে অরবিন্দ কেজরিওয়াল । এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব মান্না, এম এম সান্দ্রেশ এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বিশেষ বেঞ্চ অরবিন্দের গ্রেফতারি মামলার জরুরি শুনানি করতে সম্মত হয়েছেন।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা