বিহারের ভাগলপুরে কংগ্রেস প্রার্থী বলি অভিনেত্রী নেহা শর্মা!

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: লোকসভা ভোটের জন্য বিহারে আরজেডি-কংগ্রেস ও বামেদের মহাজোটের মধ্যে আসন রফা চূড়ান্ত হয়নি। বরং আসনের দাবি নিয়ে জোটের বড় শরিক রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে কংগ্রেসের টানাপোড়েন চলছে। সেই টানাপোড়েনের মধ্যে কার্যত বোমা ফাটিয়েছেন কংগ্রেস বিধায়ক প্রদীপ শর্মা। ভাগলপুর আসন কংগ্রেসকে ছেড়ে দেওয়ার দাবি তুলেছেন তিনি। সেই সঙ্গে এও জানিয়েছেন, কংগ্রেসের ভাগে ভাগলপুর আসন জুটলে ওই আসনে তিনি কিংবা তাঁর মেয়ে বলিউড অভিনেত্রী নেহা শর্মা প্রার্থী হবেন। প্রদীপ শর্মার ওই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও অভিনয় ছেড়ে রাজনীতিতে পা রাখার ব্যাপারে এখনও মুখ খোলেননি সুন্দরী বলি অভিনেত্রী।

পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের পাশাপাশি বিহারেও রাজ্যের ৪০ লোকসভা আসনে সাত দফায় ভোট হবে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। প্রথম দফার ভোটের জন্য গত ২০ মার্চ থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছে। আগামী ২৭ মার্চ মনোনয়ন জমা নেওয়ার শেষ দিন। হাতে আর মাত্র চারদিন থাকলেও এখনও পর্যন্ত আসন রফা চূড়ান্ত করতে পারেনি মহাজোটের শরিক দলগুলির শীর্ষ নেতৃত্ব। রফা নিয়ে জট কাটাতে দফায়-দফায় বৈঠক চলছে।

আসন-রফা নিয়ে জটের মধ্যেই কংগ্রেস বিধায়ক তথা দাপুটে নেতা প্রদীপ শর্মা ভাগলপুর আসনের দাবি জানিয়েছেন। তাঁর কথায়, ‘ভাগলপুর বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি। ফলে আসনটি কংগ্রেকে ছেড়ে দেওয়া উচিত। ভাগলপুর আসন যদি শেষ পর্যন্ত কংগ্রেস পায়, তাহলে কে প্রার্থী হবেন, সে বিষয়ে চূড়ান্ত নেবেন দলের শীর্ষ নেতৃত্ব। যদি হাইকম্যান্ড এ বিষয়ে আমার মতামত জানতে চায় তাহলে আমি বলব, হয় আমাকে প্রার্থী করা হোক। কিংবা আমার মেয়ে নেহাকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।’  

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের