মার্কিন মুলুকেও মিলবে এবার আমুল দুধ

Share:

নিজস্ব প্রতিনিধি, আনন্দ: ভারতের মাটি ছেড়ে এবার বিদেশে চলল দেশের নামী দুগ্ধজাত পণ্য প্রতিষ্ঠান আমুল। মার্কিন মুলুকেও এবার মিলবে আমুলের দুধ। শনিবার এ কথা জানিয়েছেন আমুলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা। মার্কিনরা এবার নিজেদের দেশে বসেই আমুল শক্তি, আমুল গোল্ড, আমুল তাজা ও আমুল স্লিমের স্বাদ নেবেন।

কয়েক দশক হাতেই ভারতে সাদা বিপ্লবের হাত ধরে আত্মপ্রকাশ করেছিল আমুল ব্র্যান্ডের দুধ। গত কয়েক বছরে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিকে টেক্কা দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় দুগ্ধজাত পণ্য উ‍ৎপাদকের মুকুট মাথায় পরেছে আমুল। দুধের পাশাপাশি মাখন, পনির, ফ্রেশ ক্রিম, লস্যি, ঘোল-সহ একাধিক দুগ্ধজাতপণ্য উ‍ৎপাদন করছে সংস্থাটি। মূলত গুজরাত ভিত্তিক হলেও মহাত্মা গান্ধির খাসতালুক ছেড়ে গোটা দেশেই বেওসা করছে। তবে দক্ষিণ ভারতের তামিলনাডু ও কর্নাটকে ব্যবসার প্রসার ঘটাতে গিয়ে সেখানকার স্থানীয় বাসিন্দাদের ব্যাপক বাধার মুখে পড়তে হয়েছিল।

দেশীয় বাজারে একচেটিয়া বেওসা ও মুনাফা করার পরে বিদেশের বাজার ধরতে ঝাঁপিয়ে পড়েছেন আমুলের কর্তারা। আর এ ক্ষেত্রে প্রথমেই জো বাইডেনের আমেরিকাকে বেছে নিয়েছেন। কেননা, মার্কিন মুলুকে বহু ভারতীয় রয়েছেন। যাদের কাছে আমুল ব্র্যান্ড একটা আবেগ। সেই আবেগেই সুড়সুড়ি দিতে চাইছে গুজরাতি সংস্থাটি। মার্কিন মুলুকে অবশ্য ৫০০ মিলি কিংবা ১০০০ মিলির প্যাকে নয়, এক গ্যালন (৩.৮ লিটার) ও আধা গ্যালন (১.৯ লিটার) প্যাকে বাজারজাত করা হবে দুধ। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ধরতে সেখানকার শতাব্দী প্রাচীন এক সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে আমুল কর্তৃপক্ষ। মিচিগান মিল্ক প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগেই আমেরিকায় দুধ বাজারজাত করছে সংস্থাটি।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি