চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোলাঘাটের জাতীয় সড়কে গাড়ি থামাতেই ফের উদ্ধার ৬ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আগে ফের কোলাঘাট থেকে উদ্ধার হল প্রায়  সাড়ে ৬ লক্ষ টাকা। শনিবার রাতে কোলাঘাট এলাকায় নাকা চেকিং চলাকালীন সময় এই টাকা উদ্ধার হয়। তবে কি উদ্দেশ্যে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা এখন জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, ১৬ নম্বর জাতীয় সড়কের উপর কোলাঘাটের শরৎ সেতুতে নাকা চেকিং হয়। তখনই একটি সন্দেহজনক গাড়িকে আটক করে পুলিশ।

জানা যায়, সেই গাড়িতে ছিল  ঝাড়খণ্ডের নম্বর প্লেট । ওই গাড়ির মধ্যে একটি লাল ব্যাগ নজরে আসে। এরপর ওই ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ে লাখ লাখ টাকার বান্ডিল। ছিল ৫০ টাকা, ২০ টাকা ও ১০ টাকার নোটও। ইতিমধ্যেই গাড়ি আরোহীকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে কোলাঘাট পুলিশ। তবে এখন তাঁর নাম এবং পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, গত ২১ মার্চ কোলাঘাট জাতীয় সড়ক থেকে উদ্ধার হয় ২০ লক্ষ টাকা । পাশাপাশি এই ঘটনায় আটক হন তিন জন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কোলাঘাট থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। তবে লোকসভা নির্বাচনের আগে লাগাতার রাজ্যের বহু জায়গা থেকে উদ্ধার হচ্ছে লাখ লাখ টাকা। সেই কারণেই রাজ্য পুলিশ জোরকদমে শুরু করেছে তল্লাশি।

Published by:

Share Link:

More Releted News:

পুরুলিয়ায় ‘মমতা পরশে জঙ্গলমহল হাসছে’ তথ্যচিত্রের উদ্বোধন করলেন সায়নী ঘোষ

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ