বাল্টিমোরে সেতু বিপর্যয়ের ঘটনায় ৬ জন শ্রমিকের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ায় ঘটনায় ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার একটি পণ্যবাহী জাহাজ সেতুটিকে ধাক্কা মারে। সেই ধাক্কা লেগেই দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, সেতু বিপর্যয়ের পর মঙ্গলবার সকাল থেকেই উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকাজের পর জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৬ জন শ্রমিকের দেহ পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে, এদের সকলেরই মৃত্যু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী ও মেরিল্যান্ড স্টেট পুলিশের তরফে জানানো হয়েছে, বেশ কয়েক ধরে লাগাতার তল্লাশি চালানো হয়েছে। কিন্তু তারপরও ৬ জনের কারোরই দেহ পাওয়া যায়নি। মনে করা হচ্ছে, প্রচণ্ড ঠাণ্ডায় জলে বেশ কয়েকঘণ্টা ধরে থাকার কারণেই এদের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই ৬ শ্রমিকই সেতুতে মেরামতির কাজ করছিলেন। জাহাজটি যখন সেতুতে ধাক্কা মারে তখন ২০ জন শ্রমিক জলের মধ্যে পড়ে যায়। সেইসঙ্গে সেতুতে থাকা বেশ কয়েকটি গাড়িও জলে পড়ে যায়।

জানা গিয়েছে, বিপর্যয়ের আগে দুর্ঘটনাগ্রস্ত জাহাজটির বিদ্যুফ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুটিতে ধাক্কা মারে। পণ্যবাহী জাহাজটি শ্রীলঙ্কায় আসছিল। জাহাজটি চালাচ্ছিলেন একজন ভারতীয় নাবিক। তবে সেতু বিপর্যয়ের পর তাঁর অবশ্য কোনও শারীরিক ক্ষতি হয়নি। জাহাজটিতে মোট ২২ জন নাবিক রয়েছেন। তাঁরা প্রত্যেকেই অক্ষত রয়েছে। 

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম