বারাসতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটে বিজেপি প্রার্থীদের নিয়ে দিকে দিকে শুরু হয়েছে অশান্তি-বিক্ষোভ। এবার বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে পড়ল পোস্টার। খোদ বিজেপি পার্টি অফিসেই পড়ল পোস্টার। ইতিমধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে বিজেপি।

বারাসতে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের নাম প্রকাশ্যে আসার পর থেকেই গেরুয়া শিবিরে কর্মী সমর্থকদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত স্বপন মজুমদারের সম্পর্কে বেরোনো বিভিন্ন খবরের ফটোকপি বারাসতের বিজেপির কার্যালয়ের বাইরে সাঁটিয়ে দেওয়া হয়। সেখানে স্বপন মজুমদারের মাদক পাচার আইনে জড়িয়ে পড়া থেকে শুরু করে একাধিক খবর প্রকাশিত হয়েছে। এদিন সকালে বারাসতে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে আসেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। সেখানে বিজেপি কর্মীরা স্বপন মজুমদারকে বহিরাগত প্রার্থী বলে আখ্যা দেয়। বিজেপি প্রার্থীর সামনেই প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ্যে আসে।

তবে স্বপন মজুমদারকে বহিরাগত প্রার্থী হিসাবে মানতে নারাজ বিজেপি। বিজেপির তরফে অভিযোগ, তৃণমূল আসলে বারাসতের বিজেপি প্রার্থীকে ভয় পেয়েছে। তৃণমূল আসলে ভয় পেয়েছে বলেই বিজেপি পার্টি অফিসে তৃণমূল মুখপত্রে ছাপা খবর দিয়ে পোস্টার মারা হচ্ছে। তৃণমূলের কালচার হচ্ছে সব জায়গায় পোস্টার মারা। সেজন্য পোস্টার মেরেছে। এই পোস্টার মেরে কিছু হবে না। এর আগে সন্দেশখালিতে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধেও পোস্টার পড়ে। 

 

 

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

 রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি