চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

এলাকাবাসীর এখন একটাই দাবি, আমোদপুরকে পুরসভা করা হোক। সেই সঙ্গে আমোদপুর ফঁড়িকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরিত করা হোক। নাহলে বয়কট ভোট।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেষ্টগড়ে কাউকে প্রকাশ্যে চট করে শাসক দলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় না। কিন্তু সেই মুখ না খোলার ছবি জেলাজুড়ে বিরাজ করলেও ভিন্ন ছবির দেখা মিলছে জেলারই এক গুরুত্বপূর্ণ প্রায় শহর হয়ে ওঠা এলাকায়। সেই এলাকার নাম আমোদপুর(Ahmedpur)। বীরভূম(Birbhum) জেলার সিউড়ি সদর মহকুমার অধীনে থাকা সাঁইথিয়া ব্লকের মধ্যে রয়েছে এই জনপদ। খুব কম করেও সেই এলাকায় হাজার ২৫ মানুষের বসবাস। সরকারি ভাবে সেই এলাকায় খাতায়কলমে পঞ্চায়েত এলাকা হলেও, এখন তা পুরোদস্তুর শহরের চেহারা নিয়েছে। এলাকাবাসীর এখন একটাই দাবি, আমোদপুরকে পুরসভা(Municipality) করা হোক। সেই সঙ্গে আমোদপুর ফঁড়িকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরিত করা হোক। নাহলে বয়কট ভোট(Vote Boycott)। আর তাতেই হিসাব গুলিয়েছে তৃণমূল থেকে বিজেপির, সিপিএম থেকে কংগ্রেসের।

আমোদপুরের ওপর দিয়ে চলে গিয়েছে বর্ধমান-বোলপুর-রামপুরহাট লাইন। আবার আমোদপুর থেকে রয়েছে কাটোয়া যাওয়ার পৃথক লাইন। সব মিলিয়ে রেল জংশন হওয়ার পাশাপাশি জেলার অন্যতম ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছে এই শহর। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর দাবি, আমোদপুরকে পুরসভা হিসাবে গড়ে তোলা হোক। কিন্তু সেই দাবি পূরণ করেনি শাসক দল। তবে দাবি পূরণের আশ্বাস দিয়েছে বিজেপি। উনিশের ভোটেও দিয়েছিল, একুশের ভোটেও দিয়েছিল, ২৪’র ভোটেও দিচ্ছে। যদিও আমোদপুরের মানুষ এটা বিলক্ষণ জানেন, একমাত্র রাজ্য সরকারই পারে কোনও এলাকাকে পুরসভা হিসাবে ঘোষণা করতে। তাই বিজেপি যতই প্রতিশুতি দিক না কেন, সেই দাবি পূরণের ক্ষমতা যে পদ্ম শিবিরের পূরণ করার সাধ্যের বাইরে সেটাও তাঁরা বিলক্ষণ জানেন। আর তাই আমোদপুরের মানুষ এবার লোকসভা নির্বাচন বয়কট করার পথে হাঁটা দিয়েছেন।

আমোদপুর সিউড়ি সদর মহকুমা বা সাঁইথিয়া ব্লকের মধ্যে পড়লেও নির্বাচনী ক্ষেত্র হিসেবে তা রয়েছে লাভপুর বিধানসভা ও বোলপুর লোকসভার মধ্যে। এখন লোকসভা নির্বাচনের প্রচারে নেমে রাজনৈতিক দলের প্রার্থীরা আমোদপুরে এসে ভোট চাইলেই তাঁদের মুখের ওপর জানিয়ে দেওয়া হচ্ছে, ‘পুরসভা দিন, ভোট নিন, পূর্ণাঙ্গ থানা দিন, আমাদের সমর্থন নিন’। কিন্তু এখন এই নিয়ে কোনও প্রার্থীই কিছু মুখ ফুটে প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। আমোদপুরবাসীর দাবি, যদি ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে পৃথক মহকুমা হিসাবে গড়ে তোলার কথা ঘোষণা করতে পারেন, তাহলে আমোদপুরকে কেন পুরসভা হিসাবে ঘোষণা করতে পারবেন না।

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে শ্যুটআউট, খুন কুখ্যাত দুষ্কৃতী

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মেগা অ্যালার্ট, ভিজবে কলকাতাও

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক