আবগারি দুর্নীতি মামলায় আপ নেতা কৈলাস গেহলটকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় বর্তমানে ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই আবহেই আপ নেতা কৈলাস গেহলটকে তলব করেছে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা। জানা গিয়েছে,  অরবিন্দের গ্রেফতারির পরেই তাঁকে তলব করা হয়েছিল। শনিবার অর্থাৎ ৩০ মার্চ ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল কৈলাস গেহলটের। তিনি বর্তমানে দিল্লির পরিবহণমন্ত্রী।

আবগারি দুর্নীতি মামলায়  মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ আম আদমি পার্টির  সাংসদ সঞ্জয় সিং এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে ইডি। অন্যদিকে এই একই মামলায় বর্তমানে জেল বন্দি রয়েছেন। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে তথা ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা কে কবিতা। আর এবার আপ পরিবহনমন্ত্রীকে তলব করেছে তদন্তকারী সংস্থা ।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দকে ইডি গ্রেফতার করেছে। আর তার গ্রেফতারির  পরেই দিল্লি জুড়ে শুরু হয়েছে আম আদমি পার্টির বিক্ষোভ। গ্রেফতারির পর থেকেই অরবিন্দের পাশে দাঁড়িয়েছে আপ নেতারা। অন্যদিকে INDIA জোটের সদস্যরা তার গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। তারা জানিয়েছেন, বিরোধীদের বিরুদ্ধে ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি। তবে শেষ পর্যন্ত ‘সত্যের জয় হবে।‘ অন্যদিকে অরবিন্দের গ্রেফতারির পরেই সরব হয়েছে জার্মানি, আমেরিকা এবং জাতিসংঘ। তাদের র তরফে বলা হয়েছে, যাতে কেজরিওয়ালের গ্রেফতারির বিচারে স্বচ্ছতা থাকে। তবে বিদেশের এই হস্তক্ষেপকে একেবারেই ভাল চোখে দেখছে না ভারতের বিদেশমন্ত্রক।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের