ভোটের মুখে মুর্শিদাবাদে বিজেপি ছেড়ে তৃণমূলে সামিল কয়েকশো পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন লোকসভা ভোটের মুখে বিজেপিতে বড় ভাঙন হল মুর্শিদাবাদে। শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে দুশো জন বিজেপি সমর্থক পরিবার তৃণমূলে যোগ দিল। তৃণমূলে যোগ দেওয়া সেই সব পরিবারের সদস্যদের হাতে পতাকা তুলে দেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন।

এদিন সুতি ১ নম্বর ব্লকের বংশবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতা দেবাশিস মাঝি ও দুলাল মাঝির নেতৃত্বে দুশোটি পরিবার তৃণমূলে যোগদান করল। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন এই প্রসঙ্গে জানান, ‘রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে ও জঙ্গিপুরে যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে, তার প্রতি অনুপ্রাণিত হয়েই বিজেপি ছেড়ে এই পরিবারগুলি তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীদিনে রাজ্যে তৃণমূল ছাড়া আর কোনও রাজনৈতিক দল থাকবে না।‘  অন্যদিকে তৃণমূলে যোগদান প্রসঙ্গে বিজেপি নেত্রী মাফুজা খাতুন জানান, ওরা আসলে তৃণমূলেরই লোক। তাই তৃণমূলে যোগ দিয়েছে। এই সব করে কিছু লাভ হবে না।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলায় তেমন দাগ কাটতে পারেনি বিজেপি। তবে ২০২১ সালের বিধানসভা ভোটের সময়ে মুর্শিদাবাদে বিজেপি ও তৃণমূল ভাগাভাগি করে কয়েকটি আসনে জেতে। এই প্রেক্ষাপটে আসন্ন লোকসভা ভোটের মুখে বিজেপির পতাকা ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্য ইতি টানলেন ‘ভরত’, স্ত্রীর সঙ্গে যৌথ ঘোষণা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের