ভোটের মুখে তৃণমূলকে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন শান্তনু

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের মুখে ফের বিতর্কে জড়ালেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সম্প্রতি বিজেপি প্রার্থীর একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। তাতে রীতিমতো হুমকির সুরেই বিজেপি প্রার্থী জানিয়ে দেন, একটা তৃণমূল লোককেও নাগরিকত্ব দেব না। তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব।

সম্প্রতি বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। গত মঙ্গলবার গাইঘাটা বিধানসভা এলাকায় পাঁচপোতায় একটি নির্বাচনী সভায় গিয়ে এই ভিডিও বার্তা দিয়েছেন শান্তনু। ভিডিও বার্তায় শান্তনু ঠাকুরকে বলতে শোনা গিয়েছে, ‘তৃণমূলের কোনও কথা শুনতে হবে না। আপনারা সেল্ফ ডিপ্লারেশন দেবেন আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন। তখন কী করতে হবে বলে দেব।‘ এখানেই ক্ষান্ত হননি বিজেপি প্রার্থী। একইসঙ্গে তৃণমূলকে নিশানা করে শান্তনু ঠাকুর জানিয়ে দেন, তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে বাঁচায় দেখব।

এদিকে শান্তনু ঠাকুরের এই বক্তব্যের কড়া নিন্দা করেছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি জানান, ‘শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী হওয়ার অযোগ্য। উনি এই ধরনের কথা বলতে পারেন না। আসলে উনি এই ধরনের অসাংবিধানিক কথা বলে কুরুচিকর মানসিকতার পরিচয় দিয়েছেন। আমরা তো এই ধরনের কথা বলি না যে বিজেপির লোকেদের লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী দেব না। তাহলে ওনারা কেন এই ধরনের কথা বলেন। আর আমরা কী দেশের নাগরিক নই। আমাদের নাগরিকত্ব দেওয়ার কি আছে।‘

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

 রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি