মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা , নিহত ৩ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার মধ্যপ্রদেশের সিওনি জেলায় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে স্পেশাল আর্মড ফোর্সের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরেই জওয়ান বহনকারী বাসটি উল্টে যায়। এই ঘটনার পরেই  ৩ জন জওয়ান নিহত এবং ২৬ জন আহত হয়েছেন  । সূত্র মারফত জানা গিয়েছে, এক জওয়ান গুরুতর জখম হওয়ায় তাঁকে প্রতিবেশী মহারাষ্ট্রের নাগপুরে রেফার করা হয়েছে।

জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সেওনি-মান্ডলা রাজ্য সড়কের ধারে ধনাগাধা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। কেওলারি থানার ইনচার্জ চেইন সিং উইকি জানিয়েছেন, আচমকাই একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে স্পেশাল আর্মড ফোর্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, মান্ডলা থেকে পান্ধুরনা দিকে যাচ্ছিল  স্পেশাল আর্মড ফোর্সের বাসটি। আর সেই সময় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনায় নিহত হয়েছেন বছর ৭৫-এর কানহাইয়া জসওয়ানি , ৪৫ বছরের নিক্লেশ জসওয়ানি এবং ৩৭ বছরের পুরুষোত্তম মাহোবিয়া। নিহতরা সকলে মান্ডলার বাসিন্দা। মোট ২৬ জন এসএএফ জওয়ান আহত হয়েছেন । তাদের কেওলারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কি করে এই দুর্ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। মধ্যপ্রদেশ পুলিশ এই দুর্ঘটনা নিয়ে শুরু করেছে তদন্ত।

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩