দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেজরির গ্রেফতারির প্রতিবাদে দেশজুড়ে অনশনের ডাক আপের

Courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই আবহে গ্রেফতারির প্রতিবাদে  দেশজুড়ে অনশনের ডাক দিয়েছে আম আদমি পার্টি।  ৭ এপ্রিল দেশব্যাপী এই অনশনের ডাক দেওয়া হয়েছে। দিল্লি রাজ্য আহ্বায়ক রাই বলেন,’ দল সিদ্ধান্ত নিয়েছে যে কেজরিওয়ালের লড়াইয়ে সমর্থন আদায়ের জন্য ৭ এপ্রিল দেশব্যাপী সম্মিলিত অনশন পালন করা হবে।‘

রবিবার দিল্লির যন্তর মন্তরে সম্মিলিত অনশন পালিত হবে। সেখানে অংশগ্রহণ করবেন সমস্ত মন্ত্রী, বিধায়ক, সাংসদ, কাউন্সিলর, আধিকারিক এবং কর্মীরা । পাশাপাশি রাই জনগণকে ইউটিউবে ভক্তিমূলক গান “রঘুপতি রাঘব রাজা রাম” শোনার জন্য আহ্বান জানিয়েছে। দিল্লির রাজ্য আহ্বায়ক জানিয়েছেন,’ এই লড়াই কেজরিওয়ালের ব্যক্তিগত লড়াই নয়। তার লড়াই একনায়কতন্ত্র, নিপীড়নের হাত থেকে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করা। ‘

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দকে ইডি গ্রেফতার করেছে। বর্তমানে তিনি তিহার জেলে বন্দী রয়েছেন। তার এই গ্রেফতারি বেআইনি বলে দাবি করে  হাইকোর্টে মামলা  দায়ের করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে   ইডি দাবি করেছে যে কেজরিওয়াল ২০২১-২০২২ সালের আবগারি নীতি প্রণয়নের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এবং সাউথ ব্লককে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই নীতির খসড়া তৈরি করতে দিল্লি সরকারের মন্ত্রীদের সঙ্গে যোগসাজশ করেছিলেন।  তবে অরবিন্দের গ্রেফতারিতে সরব হয়েছে বিরোধী INDIA জোট সহ আমেরিকা এবং জার্মানির প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ