প্রথমবার ভোট মাওবাদী অধ্যুষিত ঝাড়খণ্ডের সিংভূম কেন্দ্রে , শুরু হয়েছে প্রস্তুতি  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন লোকসভা নির্বাচনে  প্রথমবার ভোটগ্রহণ হতে চলেছে মাওবাদী অধ্যুষিত  ঝাড়খণ্ডের সিংভূম কেন্দ্রে। আগামী ১৩ মে সেখানে হবে ভোটগ্রহণ পর্ব। ইতিমধ্যেই হেলিকপ্টারে করে ঝাড়খণ্ডের সিংভূমে এসে উপস্থিত হয়েছে ভোট কর্মীরা। প্রায় ১১৮টি রিমোট বুথ স্থাপন করা হয়েছে।

এক ভোটকর্মী বলেছেন, ‘কোনো ভোটার যাতে বাদ না পড়েন, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।‘  পশ্চিম সিংভূমের ডেপুটি কমিশনার তথা জেলা নির্বাচন আধিকারিক কুলদীপ চৌধুরি বলেন, “আমরা এমন অনেক এলাকা চিহ্নিত করেছি যেখানে প্রথমবার ভোটগ্রহণ হতে চলেছে। কারণ এই সকল জায়গাগুলি মাওবাদী অধ্যুষিত  । সেই জন্য কোনদিন সেখানে ভোটগ্রহণ হয়নি।‘

জানা গিয়েছে, পশ্চিম সিংভূম এলাকাটি মূলত বাম পন্থীদের দ্বারা প্রভাবিত। গত বছর এখানে ৪৬টি মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন ২২জন। জেলা প্রশাসক জানিয়েছেন , ‘রোবোকেরা, বিঞ্জ, থালকোবাদ, জারাইকেলা, রোম, রেংরাহাতু, হাঁসাবেদা এবং ছোটানাগরার মতো দুর্গম জায়গার ১১৮টি বুথকে বিমান থেকে নামানোর জন্য চিহ্নিত করা হয়েছে। কোনো কোনো এলাকায় ৪-৫ কিলোমিটার হাঁটতে হবে ভোটগ্রহণকারীদের। এলাকার যাতে না কোন ক্ষতি হয় সেদিকে সবসময় নজর রাখা হচ্ছে।‘  ইতিমধ্যেই ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর মোট ১৫টি নতুন ক্যাম্প স্থাপন করা হয়েছে।হেলিকপ্টার ছাড়াও ট্রেন ও সড়কপথে ভোটকর্মীরা যাতায়াত করবে।

উল্লেখ্য, সিংভূমে ১৪.৩২ লক্ষ ভোটার রয়েছে। যার মধ্যে ৭.২৭ লক্ষ মহিলা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার স্ত্রী তথা বর্তমান সাংসদ গীতা কোরাকে এই আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। আইএনডিআইএ শরিকরা এখনও এই আসনে কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। সিংভূম লোকসভা কেন্দ্রের ছয়টি বিধানসভা আসন হল সেরাইকেলা, চাইবাসা, মাঝগানন, জগনাথপুর, মনোহরপুর ও চক্রধরপুর। সেরাইকেলা-খারসাওয়ান জেলার সেরাইকেলা বাদে বাকি অংশগুলি পশ্চিম সিংভূম জেলার অন্তর্গত। ঝাড়খণ্ডে লোকসভা নির্বাচন হবে ১৩, ২০, ২৫ মে এবং ১ জুন।

IPL ট্রফি জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই