লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনা উন্নাওয়ের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। দিল্লি থেকে গোরখপুরগামী যাত্রীবাহী একটি দোতলা বাস আওরাস থানা এলাকার এক্সপ্রেসওয়ের ২৬২ কিলোমিটার পয়েন্টে রেলিংয়ে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় ৬ জন নিহত এবং ১৯ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

জানা গিয়েছে, বাসটি দিল্লি থেকে গোরখপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়ায় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেটি রেলিংয়ে সজোরে ধাক্কা মেরে রাস্তার উপর উল্টে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই প্রবল ছিল যে বাসের একাধিক জানালার কাচ ভেঙে যায় এবং কয়েকজন যাত্রী ছিটকে বাইরে পড়ে যান। তাঁদের অনেকেই গুরুতর আহত হন। বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ইউপিডি দল ও প্রশাসনের আধিকারিকরা। উদ্ধারকারী দল বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের বাইরে বের করে আনে। আহতদের তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য লখনউ ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। 

আরও পড়ুন: শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। আচমকাই সেটি রাস্তা থেকে সরে গিয়ে রেলিংয়ে ধাক্কা মারে এবং উল্টে যায়। বহু যাত্রী সিটের নিচে আটকে পড়েছিলেন, তাঁদের দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করা সম্ভব হয়। 

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা