৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : ৩ জেলার উন্নয়নমূলক প্রকল্পের দফতর নিয়ে পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি নিয়ে কল্যাণীতে এই রিভিউ বৈঠকে বসবেন তিনি। এর আগে উত্তরবঙ্গে গিয়ে তিনি জেলা প্রশাসনিক বৈঠক করেছেন। দুর্গাপুর ও হাওড়াতে গিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। এবার উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়াকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি।

সূত্রের খবর, ১১টা নাগাদ কল্যাণীতে এই বৈঠক হবে। এই তিন জেলাতে যে সকল সমস্যা রয়েছে, সেই বিষয় নিয়ে এদিন পর্যালোচনা হবে। পাশাপাশি নতুন রাজ্য সরকার যে সকল উন্নয়নমূলক প্রকল্প শুরু করেছে, সেই বিষয় নিয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে। দফতর ধরে ধরে কাটাছেঁড়া করা হবে বলে জানা গিয়েছে। কোন দফতরে কী সমস্যা রয়েছে, জেলায় কোন প্রকল্পের মধ্যে সমস্যা রয়েছে সবটাই এদিন খতিয়ে দেখা হবে। এদিন ৩ জেলার সমস্ত বিধায়কদের এই বৈঠকে ডাকা হয়েছে। তাঁরাও এদিন হাজির থাকবেন মুখ্যমন্ত্রীর বৈঠকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হবে। 

জানা গিয়েছে, এই ৩ জেলায় সরকারি প্রকল্পের অবস্থা কেমন, এলাকার পরিস্থিতি অর্থাৎ আইনশৃঙ্খলার বিষয় নিয়েও এদিন আলোচনা হবে। উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলির জেলাশাসক, মহকুমাশাসক, পুলিশ কমিশনার থেকে সকলকেই সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। জেলাতে উন্নয়নমূলক কাজ কী হবে, কোন কাজ আটকে রয়েছে সবটাই এদিনের বৈঠকে উঠে আসবে। প্রশাসনিক কর্তাদের মধ্যে যাতে সমন্বয় তৈরি হয়, তারজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত প্রাশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনও ভাবেই কোথাও সিন্ডিকেটরাজ ও তোলাবাজিকে বরদাস্ত করা হবে না। এককথায় আইনের শাসন, প্রকল্পের বাস্তবায়ন এবং সাধারণ মানুষের উন্নয়ন উঠে আসবে বৈঠকে। 

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী