বিজেডিতে যোগ দিলেন ওড়িশা বিজেপির সহ সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের মুখে বিজেপিতে ভাঙন। ওড়িশায় বিজেপি ছেড়ে বিজু জনতা দলে যোগ দিলেন লেখাশ্রী সমান্তাসিংঘর। উল্লেখ্য, লেখাশ্রী ওড়িশায় বিজেপির সহ সভাপতির দায়িত্বে ছিলেন।

রবিবার লেখাশ্রী ওড়িশায় বিজেপি সভাপতি মনমোহন সামালকে তাঁর পদত্যাগ পাঠিয়ে দেন। পদত্যাগপত্রে লেখাশ্রী জানিয়েছেন, তিনি গত দশ বছর বিজেপির হয়ে কাজ করেছেন। দলের জন্য কালঘাম ছুটিয়েছেন। কিন্তু এত পরিশ্রমের পরও নেতৃত্বের আস্থাভাজন হতে পারেননি। আমার মনে হয়েছে, বিজেপিকে আর আমার দেওয়ার মতো কিছু নেই। সেইকারণেই তিনি বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি ছাড়ার পর এদিনই সাংসদ মানস মঙ্গরাজ ও সস্মিত পাত্রর উপস্থিতিতে বিজেডিতে যোগ দেন লেখাশ্রী। বিজেডিতে যোগ দেওয়ার পর লেখাশ্রী জানান, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মে অনুপ্রাণিত হয়েই তাঁর বিজেডিতে আসা। বিজেডির জন্য আমি আমার সাধ্যমতো কাজ করব।

উল্লেখ্য, এখনও পর্যন্ত বালেশ্বর লোকসভা কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেডি। ওয়াকিবহাল মহলের মতে, এই বালেশ্বর কেন্দ্রে প্রার্থী হতে পারেন লেখাশ্রী। এর আগে ২০১৯ সালে ২১টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৭টিতে মহিলা প্রা্র্থী দিয়েছিল বিজেডি। তবে এবার ৬ জন মহিলা প্রার্থীর নাম ঘোষণা করেছে নবীন পট্টনায়কের দল।

 

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?