তেলেঙ্গানায় বিআরএসে ভাঙন, কংগ্রেসে যোগদান আরও এক বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তেলেঙ্গানায় লোকসভা নির্বাচনের আগেই ভাঙন ভারত রাষ্ট্র সমিতিতে (বিআরএস)। রবিবার ফের বিআরএসের আরও একজন বিধায়ক যোগ দিলেন  কংগ্রেসে । এদিন মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এবং রাজস্ব মন্ত্রী পঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডির উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন ভদ্রচলমের বিআরএস বিধায়ক তেলাম ভেঙ্কট রাও। তবে কি কারণে দলত্যাগ করলেন বিআরএস বিধায়ক তা এখন জানা যায়নি।

এই নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিআরএস থেকে বহু বিধায়ক যোগদান করল কংগ্রেসে। গত বছর জুলাই মাসে খাম্মামে এক জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধির উপস্থিতিতে বিআরএস ছেড়ে শ্রীনিবাস রেড্ডি এবং ভেঙ্কট রাও কংগ্রেস আসেন। এরপর থেকেই বিআরএস ছাড়ছে একের পর এক বিধায়ক।

উল্লেখ্য কে চন্দ্রশেখর রাও, যিনি সাধারণত কেসিআর নামে পরিচিত। তবে  গত কয়েক সপ্তাহে তাঁর দলের কয়েকজন সাংসদকে অন্য দলে যেতে যাচ্ছেন। এর আগে  ওয়ারাঙ্গলের বিআরএস সাংসদ পাসুনুরি দয়াকর শাসক দল কংগ্রেসে যোগ দেন। অন্যদিকে জাহিরাবাদ ও নাগারকুর্নুলের বিআরএস সাংসদ, বিবি পাটিল এবং পি রামুলু বিজেপিতে যোগ দিয়েছেন। তেলেঙ্গানায় সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই  বিআরএস ছাড়া শুরু করেছে সদস্যরা। অন্যদিকে বিআরএস ইতিমধ্যে নাগেন্দ্র এবং কাদিয়াম শ্রীহরিকে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে। দলত্যাগ ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে ভণ্ডামি করার অভিযোগ তুলেছে তারা। তবুও কংগ্রেসে যোগ দিচ্ছেন বিআরএস বিধায়করা। এরফলে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বেশ চাপে পড়েছে বিআরএস।

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া