দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বোর্নভিটা’কে স্বাস্থ্যকর পানীয়ের তালিকা থেকে সরাল মোদি সরকার

নিজস্ব প্রতিনিধিঃ বিপাকে  ‘বোর্নভিটা’ । এবার ‘হেলথ ড্রিংকস’ বিভাগ থেকে বোর্নভিটাকে  সরানোর নির্দেশ দিল কেন্দ্র। বাণিজ্য ও শিল্প মন্ত্রক ই-কমার্স সংস্থাগুলিকে তাদের পোর্টাল থেকে ‘স্বাস্থ্য পানীয়’ বিভাগ থেকে বোর্নভিটাকে সরানোর নির্দেশ দিয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ‘শিশু অধিকার সুরক্ষা কমিশন (NCPCR) আইন, ২০০৫-এর ধারা (৩) এর অধীনে গঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা সিপিসিআর আইন, ২০০৫ এর ধারা ১৪ এর অধীনে তদন্তের পরে এই  সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এফএসএস আইন অনুসারে ‘স্বাস্থ্য পানীয়’ শব্দটি FSS আইন ২০০৬  অধীনে নেই।  কেন্দ্রের তরফে বলা হয়েছে,  FSSAI সমস্ত ই-কমার্স কোম্পানিকে তাদের ওয়েবসাইটের ‘হেলথ ড্রিংকস/এনার্জি ড্রিংকস’ ক্যাটাগরি থেকে এই ধরনের পানীয়কে অপসারণ করতে হবে। এর পরিবর্তে এই জাতীয় পণ্যগুলিকে সংশোধন করে উপযুক্ত বিভাগে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য  NCPCR তরফে জানান হয়েছে, বোর্নভিটায় সুগারের মাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। যা শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই  সেইজন্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) কে সুরক্ষার মান ও নির্দেশিকা পূরণে ব্যর্থ বোর্নভিটার  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় NCPCR। এরপরেই বাণিজ্য ও শিল্প মন্ত্রক ই-কমার্স সংস্থাগুলিকে ‘স্বাস্থ্য পানীয়’ তালিকা থেকে ‘বোর্নভিটা ‘কে সরানোর নির্দেশ দেয়।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ