‘বাঁচান’, ইরানের হামলার পরে গডফাদার বাইডেনকে ফোন ইজরায়েলের প্রধানমন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রত্যাশামতোই বদলা নিতে ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। ঝাঁকে-ঝাঁকে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার পরেই ভয় পেয়ে গডফাদার জো বাইডেনকে ফোন করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবাজ হিসাবে কুখ্যাত মার্কিন প্রেসিডেন্টকে করুণ আর্তি জানিয়ে বলেছেন, ‘বাঁচান।’ আর ভাবশিষ্য বেঞ্জামিন নেতানিয়াহুর ফোন পেয়েই সাপ্তাহিক ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেছেন বাইডেন। ইরানের হামলা থেকে কীভাবে ইজরায়েলকে রক্ষা করা যায়, তা নিয়ে আলোচনা করেছেন।

সিরিয়ার রাজধানী দামেস্কেয় দেশের দূতাবাসে হামলার বদলা নিতে শনিবার ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইজরায়েলকে উপযুক্ত শিক্ষা দিতে ‘ট্রু প্রমিস’ নামে অভিযান শুরু করেছে। ঝাঁকে-ঝাঁকে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় ভয় পেয়ে গিয়েছে ইজরায়েলি সেনা। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইজরায়েলের সেনা ঘাঁটিতেও আছড়ে পড়েছে। যদিও ওই হামলায় কী ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে অবশ্য ইজরায়েলের তরফে কিছু জানানো হয়নি। ইরানের এ হামলার পর লেবানন, জর্ডান ও ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। ইরান ও ইজরায়েলও সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।

হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরান আরও হামলা চালাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এমনকি লেবানন ও সিরিয়া থেকেও আক্রমণ চালানো হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন। ওই ফোনের পরেই ইজরায়েল-সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলির নিরাপত্তা বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে ইজরায়েলকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও মার্কিন সেনাকে নির্দেশ দিয়েছেন।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের