মাল বাজারে বিজেপির নেতা-নেত্রীর গাড়ি থেকে উদ্ধার ৯ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মালবাজারে পদ্মফুলের ব্যাগ থেকে ৯লক্ষ পাঁচ হাজার টাকা উদ্ধার। লোকসভা ভোটের আগে অস্বস্তিতে গেরুয়া শিবির।আদর্শ আচরণ বিধি অনুযায়ী চলছিল নাকা চেকিং(Naka Checking)। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মালবাজারের ক্রান্তি মসজিদ এলাকায়। এই নাকা চেকিং চলাকালীন শনিবার আনুমানিক রাত ৮:২০ নাগাদ গাড়ির চালকের যথাযথ সম্মতি নিয়ে পুলিশের টিম একটি ওয়াগন-আর গাড়ি আটক করে ।যার রেজিস্ট্রেশন নং WB 72 J 2267। এই গাড়ির সিটের নিচে লুকানো জায়গা থেকে উদ্ধার হয় বিজেপির পদ্মফুল চিহ্নের ব্যাগের ভেতর থেকে ৭লক্ষ ৭৫হাজার টাকা।

অর্থের সমর্থনে কোনো বৈধ নথি উপস্থাপন করতে ব্যর্থ হন গাড়ি চালক। পুলিশ সূত্রে জানা যায়, গাড়ি চালক রাকেশ নন্দীকে(৪১) আরও জিজ্ঞাসা করা হলে তিনি স্বীকার করে নেন যে তিনি দীপা বনিক বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি জলপাইগুড়ির তার কাছ থেকে মাল বিধানসভায় রাজনৈতিক কার্যকলাপের জন্য নগদ টাকা নিয়েছিলেন। এরপরই সন্দেহজনক সম্পত্তি হিসাবে জব্দ করা হয় ১০২ সি আর পি সি ধারা অনুযায়ী। রাকেশ নন্দীর(Rakesh Nandi) দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তল্লাশি চালানো হয়।

তারপর দীপা বনিক বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি মহিলা মোর্চার গাড়ি থেকে আরও ১ লক্ষ ৩০ হাজার বেহিসাবি নগদ টাকা উদ্ধার করা হয়। অবৈধ সেই টাকাও সি আর পি সি এর U/S ১০২ জব্দ করা হয়েছে। আটক করা টাকার মোট পরিমাণ ৯লাখ ৫ হাজার টাকা। গোটা ঘটনার তদন্তে জেলা পুলিশ। এর আগেও একাধিক জায়গায় নাকা চেকিং এর সময় উদ্ধার হয় বেআইনি পাচার হওয়া টাকা। হাওড়াতে ও ট্যাক্সিতে উদ্ধার হয় প্রচুর পরিমাণে টাকা।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক