সোম সকালে আবারও তল্লাশি অভিষেকের হেলিকপ্টারে

জানা গিয়েছে, এদিন হেলিকপ্টারে করে অভিষেক যাতে নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় যেতে পারেন তার ছাড়পত্র দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি সকালের পরে আবারও সোম দুপুর। আবারও বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) হেলিকপ্টারে ফের চলল হানাদারি। গতকাল হানা দিয়েছিল আয়কর দফতরের আধিকারিকেরা। আর এবার হানা দিল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড(Flying Squad of Election Commission)। এদিন বেলা ১২টা নাগাদ বেহালা ফ্লাইং ক্লাবে দাঁড়িয়েছিল অভিষেকের ভাড়া করা ওই হেলিকপ্টার(Helicopter)। সেই সময় একটি গাড়িতে চেপে কমিশনের তিন প্রতিনিধি সেখানে যান। গাড়িটিতে ‘Election on duty’ লেখা ছিল। তিন প্রতিনিধির এক জন জানান, তাঁদের সেখানে যেতে বলা হয়েছে এবং দেখতে বলা হয়েছে। তবে এর অতিরিক্ত কিছু জানাননি ওই তিন জন। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হেলিকপ্টারে করে অভিষেক যাতে নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় যেতে পারেন তার ছাড়পত্র দেওয়া হয়েছে।

গতকাল কলকাতার বেহালা ফ্লাইং ক্লাবে যখন অভিষেকের ভাড়া করা হেলিকপ্টারের ট্রায়াল রান চলছিল, সেই সময়েই সেখানে হানা দেন আয়কর দফতরের আধিকারিকেরা। অভিযোগ কপ্টারে তল্লাশি অভিযান চালানোর সময়ে অভিষেকের নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢুকতে বাধা দেন আয়কর দফতরের আধিকারিকেরা। কপ্টারের ভিতরে রাখা প্রতিটি ব্যাগ খুলে দেখেন তাঁরা। কিন্তু হেলিকপ্টারের ভিতরে তন্ন তন্ন করে খুঁজেও শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি। শেষে কিছু না পেয়ে হতাশ এবং বিরক্ত আয়কর আধিকারিকেরা হেলিকপ্টারটিকে আটকে রেখে দেন। ওড়ার অনুমতি চাওয়া হলেও দেওয়া হয়নি। পরে এ নিয়ে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসাও হয় আয়কর আধিকারিকদের। তৃণমূলের অভিযোগ, বচসা চলাকালীন অভিষেকের কপ্টারটি বেআইনি ভাবে আটকে রাখার হুমকিও দেন আয়কর দফতরের আধিকারিকেরা।

পরে এই ঘটনা নিয়ে অভিষেক নিজে ট্যুইট করে সবাইকে জানান ও বিজেপিকে একহাত নেন। তিনি লেখেন, ‘NIA-র DG এবং SP-কে সরানোর বদলে নির্বাচন কমিশন এবং বিজেপি আজ তাঁদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনও লাভ হয়নি। কারণ কিছুই পাওয়া যায়নি। জমিদাররা যতই বাংলায় বলপ্রয়োগ করুক না কেন বাংলার প্রতিরোধকে দুর্বল করা যাবে না।’ একই সঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়, লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি হারতে চলেছে, সেটা বুঝেই মরিয়া হয়ে আয়কর দফতরকে ব্যবহার করছে কেন্দ্রের শাসকদল। যদিও বিজেপি এই দাবি মানতে চায়নি। তারা দাবি করে, কোনও খবর পেয়েই অভিষেকের কপ্টারে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর।

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল