ফের ধস শেয়ারবাজারে, বিনিয়োগকারীদের ৬ লক্ষ কোটি টাকা গায়েব

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের শুরুতেই ফের রক্তস্নাত শেয়ারবাজার। একদিনেই ৮৪৫.১২ পয়েন্ট খোয়াল সেনসেক্স। যার ফলে ৭৪ হাজারের ঘর থেকে নেমে গিয়েছে ৭৩ হাজারের ঘরে। নিফটি খুঁইয়েছে ২৪৬.৯০ পয়েন্ট। শেয়ারবাজারে ধস নামায় ৬ লক্ষ কোটি টাকা গায়েব হয়েছে। পর পর দুই দিনে সেনসেক্স দেড় হাজার সূচক খোয়ানোয় আতঙ্কিত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা।

টানা কয়েকদিন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলার পর গত শুক্রবার মুখ থুবড়ে পড়েছিল শেয়ারবাজার। একদিনেই ৭৩৯ সূচক খুঁইয়েছিল সেনসেক্স। ফলে বিনিয়োগকারীরা সোমবার বাজারের দিকে হা-পিত্যেশ নয়নে তাকিয়েছিলেন। কিন্তু এদিন সকালে আগের দিনের চেয়ে প্রায় ৯০০ পয়েন্ট কম নিয়ে রেড জোনে থেকেই লেনদেন শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা। বেলা গড়াতে প্রাথমিক ধাক্কা সামলে খানিকটা ঘুরে দাঁড়ায় সেনসেক্স। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষের দিকে ফের নিচের দিকে নামতে শুরু করে। শেষ পর্যন্ত ৮৪৫.১২ সূচক খুঁইয়ে ৭৩, ৩৯৯.৭৮ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। আর ২৪৬.৯০ সূচক কমে নিফটি বন্ধ হয় ২২,২৭২.৫০ পয়েন্ট। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭৩, ৯০৫.৮০ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭৩,৩১৫.১৬ পয়েন্ট।  

এদিন শেয়ারবাজারে সেনসেক্সের ৩০ সংস্থার মধ্যে ২৭ সংস্থাই লোকসানের মুখ দেখেছে। আর নিফটির ৫০ সংস্থার মধ্যে শেয়ারদর কমেছে ৪৫ সংস্থার। সেনসেক্সে নেসলে, মারুতি সুজুকি আর ভারতী এয়ারটেল শুধু লাভের মুখ দেখেছে। এই তিন সংস্থার শেয়ারদর আগের দিনের চেয়ে ঊর্ধ্বমুখী ছিল। লোকসানের মুখ দেখেছে উইপ্রো, আইসিআইসিআই ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ব ও টাটা মোটরস। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান ও ইজরায়েলের মধ্যে শুরু হওয়া লড়াইয়ের কারণে আগামী কয়েকদিন শেয়ারবাজারে অস্থিরতা চলবে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের