চতুর্থ দফার ভোটের জন্য শুরু মনোনয়ন জমা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৩ মে দেশজুড়ে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ হতে চলেছে। ৯ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ আসনে ওই দিন ভোট নেওয়া হবে। চতুর্থ দফার ভোটের জন্য বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। আর ওই বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে মনোনয়ন জমার কাজ।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, চতুর্থ দফায় অন্ধ্রপ্রদেশের ২৫, তেলঙ্গানার ১৭, ঝাড়খণ্ডের ৪, মহারাষ্ট্রের ১১, উত্তরপ্রদেশের ১৩, পশ্চিমবঙ্গের ৮, মধ্যপ্রদেশের ৮, বিহারের চার ও জম্মু কাশ্মীরের শ্রীনগর আসনে ভোট নেওয়া হবে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিধানসভার সব কয়টি আসনে ভোট নেওয়া হবে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মনোনয়ন জমার কাজ। চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। ২৬ এপ্রিল জমা পড়া মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল।

চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের যে আট আসনে ভোট নেওয়া হবে সেই আসনগুলি হল-বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দূর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর। বহরমপুরে দাঁড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। কৃষ্ণনগর থেকে লড়ছেন মহুয়া মৈত্র। বর্ধমান-দূর্গাপুর আসন থেকে ভাগ্যপরীক্ষায় অবতীর্ন হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। আসানসোল আসনে লড়াই শত্রুঘ্ন সিনহার সঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিংহ আহলুওয়ালিয়ার। বীরভূম থেকে ফের সাংসদ হওয়ার দৌড়ে সামিল হয়েছেন অভিনেত্রী শতাব্দী রায়।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস