রাজ্যপালের বিরুদ্ধে এবার কমিশনে নালিশ তৃণমূলের

রাজ্যপালের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল। তাঁরা সরাসরি কমিশনে অভিযোগ জানিয়েছে, ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপ করতে চাইছেন রাজ্যপাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি চেষ্টা করেছিলেন ভোটের দিন কোচবিহারে(Coachbehar) গিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলের হয়ে ভোট পরিচালনা করতে। অন্তত তেমনটাই অভিযোগ উঠেছিল। যদিও নির্বাচন কমিশন(ECI) তাঁকে সাফ জানিয়ে দেয়, তাঁর কোচবিহার যাত্রা চলবে না। সেটা বিধিভঙ্গের সামিল হবে। কিন্তু এখন নয়া অভিযোগ, কমিশনের সেই বার্তাকেও ধার্তব্যের মধ্যে আনছেন না তিনি। মানে বাংলার রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোস(C V Anand Bose)। তিনি এখন কোচবিহারের জায়গায় আলিপুরদুয়ারে(Alipurduyar) যেতে চাইছেন। আর তাই তাঁর বিরুদ্ধে এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। তাঁরা সরাসরি কমিশনে অভিযোগ জানিয়েছে, ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপ করতে চাইছেন রাজ্যপাল।

আগামিকাল অর্থাৎ ১৯ এপ্রিল দেশের ১০২টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। তার মধ্যে বাংলার ৩টি লোকসভা কেন্দ্রও রয়েছে। সেই ৩ কেন্দ্র হল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। এই ৩ কেন্দ্রেই গতকাল বিকালেই প্রচারের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। উনিশের লোকসভা নির্বাচনে এই ৩ কেন্দ্রই গিয়েছিল বিজেপির দখলে। কিন্তু এবার ওই ৩ কেন্দ্র নিয়েই বেশ চাপে রয়েছে বিজেপি। আর তাই রাজ্যপালকে মাঠে নামিয়ে ওই ৩ কেন্দ্রে জয়ের মুখ দেখতে চাইছে পদ্মশিবির। এখন এমনটাই অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের। তাঁদের দাবি, কমিশন যেহেতু রাজ্যপালকে কোচবিহারে যেতে মানা করেছে, তাই তিনি কোচব্বিহারে না গিয়ে এদিনই আলিপুরদুয়ারে যেতে চাইছেন। কিন্তু যে সব কারণে কমিশন রাজ্যপালের কোচবিহার যাত্রা আটকেছে, সেই একই কারণে আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি কোথাও যাওয়া উচিত নয় রাজ্যপালের। কিন্তু এটা দুর্ভাগ্য যে, সি ভি আনন্দ বোস বাংলার রাজ্যপাল না হয়ে বিজেপির রাজ্যপালের মতো আচরণ করছেন এবং কমিশনের কথাও কানে তুলছেন না।

উত্তরবঙ্গে নির্বাচন চলাকালীন বাংলার রাজ্যপালকে সেখানে না-যাওয়ার পরামর্শই দিয়েছে নির্বাচন কমিশন। তাঁরা জানিয়েছে, নির্বাচনের দিন রাজ্যের রাজ্যপাল যদি নির্বাচনক্ষেত্রে উপস্থিত থাকেন, তবে তা ভোটের আদর্শ আচরণ বিধির পরিপন্থী। যে হেতু উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোটের প্রচার পর্ব শেষ হয়ে গিয়েছে এবং সাইলেন্স পিরিয়ড চলছে, তাই ওই এলাকার ভোটার ছাড়া আর কেউ সেখানে যেতে পারবেন না। ফলে রাজ্যপালও কোচবিহার গেলে তা হবে বিধিভঙ্গের শামিল হবে। এই একই নিয়মে তিনি আলিপুরদুয়ার বা জলপাইগুড়িতেও যেতে পারেন না। কিন্তু সেই সব বিধি না মেনে তিনি এখন আলিপুরদুয়ারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আর তাই তৃণমূলও কমিশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাতে বাধ্য হল। দেখার বিষয় এখন কমিশন রাজ্যপালের এই সফর নিয়ে কী সিদ্ধান্ত নেয়।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা