ভোটের আগে বিধায়কের পদে ইস্তফা রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। ২০২১ সালে বিধানসভা ভোটের সময়ে বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুটমণি। কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। এবার সেই মুকুটমণিই বিজেপি বিধায়ক পদ ছাড়লেন। মুকুটমণির এই ইস্তফা কী ভোটবাক্সে প্রভাব ফেলতে পারবে, এখন সেটাই দেখার।

বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দেন মুকুটমণি অধিকারী। পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। স্বতঃস্ফুর্তভাবেই মুকুটমণি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন বিমানবাবু। উল্লেখ্য, গত বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন মুকুটমণি অধিকারী।

রাজনৈতিক মহলের মতে, মুকুটমণি অধিকারীর রাণাঘাট এলাকায় মতুয়া সমাজের মধ্যে ব্যাপক প্রভাব রয়েছে। সেই কথা মাথায় রেখেই তৃণমূল মুকুটমণি অধিকারীকে প্রার্থী করে। এর আগে গত লোকসভা ভোটে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করতে চেয়েছিল বিজেপি। কিন্তু আইনি জটিলতা থাকায় মুকুটমণিকে প্রার্থী করা সম্ভব হয়নি বিজেপির। মুকুটের বদলে সেইসময় জগন্নাথ সরকার বিজেপির প্রার্থী হয়েছিলেন। এবারের লোকসভা ভোটেও মুকুটমণির প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বিজেপি তাঁকে প্রার্থী করেনি। এরপরই গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুটমণি অধিকারী।

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী