প্রথম দফার ভোটে ভাগ্য নির্ণয় হবে ৮ কেন্দ্রীয় মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাত পোহালেই দেশজুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। শুক্রবার প্রথম দফায় ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ টি আসনে ভোটগ্রহণ হবে। ভোট ময়দানে রয়েছেন মোট ১,৬২৫ জন প্রার্থী। তার মধ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৪৫০ জন। আর দাগি প্রার্থীর সংখ্যা ২৫২ জন। এদিন ইভিএম বন্দি হবে আট কেন্দ্রীয় মন্ত্রী, সাত প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এক প্রাক্তন রাজ্যপালের ভাগ্য।

প্রথম দফার উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপি’র প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় সড়ক ও নগরোন্নয়ন মন্ত্রী নীতিন গড়কড়ি। তিনি লড়ছেন মহারাষ্ট্রের নাগপুর আসন থেকে। জম্মু-কাশ্মীরের উধমপুর আসন থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। রাজস্থানের বিকানের আসন থেকে লড়ছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল। তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী প্রাক্তন মন্ত্রী গোবিন্দরাম মেঘাওয়াল। অরুণাচল পশ্চিম আসন থেকে লড়ছেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। রাজস্থানের আলোয়ার থেকে ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন ভূপেন্দ্র যাদব। পশ্চিমবঙ্গের কোচবিহার আসন থেকে লড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। উত্তরপ্রদেশের মুজফফরনগর আসনে লড়ছেন দাঙ্গায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান। তামিলনাডুর নীলগিরি আসন থেকে বিজেপির হয়ে লড়ছেন কেন্দ্রীয় ম‍ৎস্যমন্ত্রী এল মুরুগান।  

প্রথম দফায় ভোট ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার মধ্যে একজন কংগ্রেসের হয়ে লড়ছেন। অন্য জন লড়ছেন বিজেপির হয়ে। অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা নাবাম টুকি লড়ছেন অরুণাচল পশ্চিম আসনে। ওই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। বিজেপির হয়ে অসমের ডিব্রুগড় আসনে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব,  উত্তরখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পন্নীরসেলভম, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিদায়ী কংগ্রেস সাংসদ ভি বৈথিলিঙ্গম এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম ভোটের ময়দানে রয়েছেন। 

প্রথম দফায় ভোট ভাগ্য পরীক্ষায় সামিল হয়েছেন তেলঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলিসাই সৌন্দর্যারাজন। বিজেপির হয়ে চেন্নাই দক্ষিণ আসনে প্রার্থী হয়েছেন তিনি। এছাড়াও এদিন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের পুত্র নকুল নাথ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের ভোট ভাগ্যও ইভিএম বন্দি হবে।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪