ফের ভোলবদল ! কংগ্রেসকে ভোট দেওয়ার আর্জি ছিন্দওয়াড়ার মেয়রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রদেশে চলছে প্রথম দফায় ভোট গ্রহণ পর্ব। আর সেই ভোটগ্রহণের মধ্যেই ডিগবাজি খেয়ে কংগ্রেস প্রার্থী নকুল নাথকে পুনরায় জেতানোর জন্য ভোটারদের আর্জি জানালেন ছিন্দওয়াড়ার মেয়র বিক্রম আহাকে। গত ১ এপ্রিলই কংগ্রেস ছেড়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের হাত ধরে পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন রাজ্যের প্রথম তফশিলি জনজাতি গোষ্ঠীর মেয়র। 

আচমকাই কেন ডিগবাজি খেয়ে ফের কংগ্রেসমুখো হলেন ছিন্দওয়াড়ার মেয়র? শুক্রবার ভোটের দিন নিজের ফেসবুকে এক ভিডিয়ো বার্তায় বিক্রম আহাকে বলেছেন, ‘বিজেপিতে যোগদান করার পর থেকেই আমার দমবন্ধ হয়ে আসছে। আমি মনে করি, নকুল নাথ ছিন্দওয়াড়ার উন্নয়নে দারুণ অবদান রেখেছেন। শিক্ষার পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও তিনি উন্নয়ন করেছেন।  তাই সকল ভোটারদের বলব কংগ্রেস সাংসদকে বিপুল ভোটে জয়ী করতে।’ পাশাপাশি তিনি আরও বলেন,” ভবিষ্যতে রাজনীতি করার অনেক সুযোগ পাব। আমি জানি না আমার কী হবে, তবে আমি চাই নকুল নাথ  বিপুল ভোটে জয়লাভ করুক।’

২০১৯ সালের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের ২৯টি লোকসভা আসনের মধ্যে শুধু ছিন্দওয়াড়াতেই জয় পেয়েছিল কংগ্রেস। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এই আসন থেকে টানা ৯ বার জিতেছিলেন। গতবার তাঁর ছেলে নকুল নাথ ভোটে দাঁড়িয়ে সাংসদ নির্বাচিত হন। তবে এবার কার দখলে থাকে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়াই কেন্দ্র সেটাই এখন দেখার।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২