অমেথিতে রবার্ট ভডরাকে প্রার্থী চেয়ে পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি : জল্পনা চলছিলই। এবার রবার্ট ভডরাকে প্রার্থী করতে চেয়ে আমেথিতে পড়ল পোস্টার। বিজেপি ইতিমধ্যে এই কেন্দ্রে প্রার্থী হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নাম ঘোষণা করে দিয়েছে। তবে কংগ্রেস এখনও পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি। এই প্রেক্ষাপটে রবার্ট ভডরার নামে এই পোস্টার রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কি রয়েছে ওই পোস্টারে। পোস্টারে লেখা রয়েছে, ‘আমেথিকে কি জনতা করে পুকার, রবার্ট ভডরা আব কি বার।‘ এর অর্থ হল, আমেথির মানুষ এবার রবার্ট ভডরাকেই চায়। ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যাবে, এই আমেথি কেন্দ্রে গান্ধি পরিবারের কেউ না কেউ প্রার্থী হয়েছেন। এর আগে এই কেন্দ্র থেকে প্রার্থী হতে দেখা গিয়েছে সঞ্জয় গান্ধি, রাজীব গান্ধি, সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি। গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধি এই আমেথি কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হেরে যান রাজীব পুত্র। তবে এবারে আর তিনি লড়বেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কিছুদিন আগেই এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে রাহুল জানান, দল যা সিদ্ধান্ত নেবে, তিনি তাই করবেন। রাহুলের এই মন্তব্য থেকেই স্পষ্ট, আমেথিতে কে ভোটে লড়বেন সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে আমেথিতে যে তিনি ভোটে লড়তে মানসিক দিক থেকে প্রস্তুত সেই কথা কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলেন রবার্ট ভডরা। এই প্রসঙ্গে তিনি জানান, ‘যদি আমি জিতি, তাহলে বিপুল ভোটে জয়লাভ করব।‘ একইসঙ্গে তিনি জানিয়েছিলেন, স্মৃতি ইরানিকে জিতিয়ে এখানকার মানুষ যে ভুল করেছে, সেই ভুল তারা শুধরে নিতে চায়।‘ উল্লেখ্য, আগামী ৩ মে আমেথি কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগে এই আমেথি থেকে গান্ধি পরিবারের জামাই রবার্ট ভডরাকে প্রার্থী করা হয় কিনা, এখন সেটাই দেখার।

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, ৩৫জনের মধ্যে কারা জায়গা পাবেন?

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা