মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

Share:

নিজস্ব প্রতিনিধি: মে মাসের শুরুতেই একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। বাংলা সহ চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার ভোট মিটতেই মহার্ঘ হয় রান্নার গ্যাসের দাম। ফের একবার জুন মাসের শুরুতেই দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের। ৫৩ টাকা ৫০ পয়সা (প্রায় ৫৪ টাকা) বৃদ্ধি করা হয়েছে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দাম। আজ, সোমবার (১ জুন থেকে) থেকে কলকাতায় সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে হবে ৩২৫৫ টাকা ৫০ পয়সা। যার ফলে বিপাকে পড়বেন রেস্তরাঁ, হোটেল মালিকরা। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। 

মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার। লাগাতার গ্যাসের দাম বাড়ার ফলে হোটেল, রেস্তরাঁর খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা। হরমুজ প্রণালি অবরুদ্ধ। তেলবাহী জাহাজ চলাচলে বাধা পাচ্ছে। তাই গোটা বিশ্বেই জ্বালানি সঙ্কট দেখা দিচ্ছে। বিশ্ব বাজারে পেট্রোলিয়ামের দাম বৃদ্ধি পাচ্ছে। সেই কথা মাথাতে রেখে এমন সিদ্ধান্ত নিচ্ছে তেলপ্রস্তুতকারী সংস্থাগুলি। যদিও গৃহস্থের অর্থাৎ ১৪ কেজির গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ছে না। তাই স্বস্তি আমজনতার। কিন্তু বিশ্ব বাজারে জ্বালানি সঙ্কটের কথা মাথাতে রেখে একপ্রকার বাধ্য হয়েই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি করতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে।

আরও পডুন: স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

চলতি বছরের শুরু থেকে ধারাবাহিক ভাবে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারি মাসে ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিল মাসে ২১৮ টাকা দাম বাড়ানো হয়েছিল। সর্বশেষ মে মাসে ৯৯৪ টাকা দাম বৃদ্ধি পায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের।

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের