মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

Share:

নিজস্ব প্রতিনিধি: সংখ্যাতত্ত্ব অনুযায়ী বলা হয়ে থাকে, কারও মনের কথা বুঝে যাওয়ার ক্ষমতা কিছু মানুষের মধ্যে বিশেষভাবে রয়েছে। মিথ্যে কথা বললে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যেতে পারেন কয়েকটি মূলাঙ্কের জাতকদের কাছে। এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ হয়। এরা আগাম আঁচ করতে পারে অনেক বিষয়। যেসকল মূলাঙ্কের জাতকরা দ্রুত মানুষের মনের কথা বুঝে যায়, তাঁরা হলেন ২, ৭ ও ৯।

যাঁরা যেকোন মাসের ২,১১,২০,২৯ তারিখে জন্মগ্রহণ করেন, তাঁরা মূলাঙ্ক ২। সংখ্যাতত্ত্ব অনুযায়ী এরা অত্যন্ত আবেগপ্রবণ হন। তাঁরা সহজেই অন্যের অনুভূতি বুঝতে পারেন। যেকোনও পরিস্থিতিতে আগে থেকেই অবস্থা টের পান। মানুষের আচরণ বোঝার ক্ষমতা এদের রয়েছে।

যাঁরা যেকোন মাসের ৭,১৬,২৫ তারিখে জন্মগ্রহণ করেন, তাঁরা মূলাঙ্ক ৭। এই মূলাঙ্কের জাতক জাতিকারা আধ্যাত্মিকতা ও গভীর চিন্তার সঙ্গে সম্পর্কিত। তাঁদের শক্তিশালী ক্ষমতা রয়েছে। এরা এমন অনেক কিছু অনুভব করতে পারে, যা অন্যরা টেরই পাননা। তাঁদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত শক্তিশালী হয়।

যেকোনো মাসের ৯, ১৮ বা ২৭ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্মছকের মূল সংখ্যাটি হলো ৯। এরা মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত। এই দিনের জাতক জাতিকারা সাহসী এবং আবেগতাড়িত হন। সহজেই মানুষের সুখ-দুঃখ বুঝতে পারেন। তাদের মধ্যে সাহায্য করার একটি প্রবণতাও থাকে। তারা প্রায়শই কোনও ব্যক্তির আচরণ সহজেই বুঝে ফেলতে পারেন।

কোনও ব্যক্তির কথা বা আচরণের ফাঁকে কী উদ্দেশ্য লুকিয়ে রয়েছে, এই ৩ ধরনের মূলাঙ্কের জাতক-জাতিকারা সহজেই তা বুঝে ফেলেন। এদের অন্তর্দৃষ্টি সব ভনিতাকে ধরে ফেলতে পারে। অনেক সময় চুপ থাকলেও সময়মতো জবাব দিতে জানেন।

টাকার টোপে নাবালকদের রক্তদান! ওড়িশা থেকে গ্রেফতার ‘মূল অভিযুক্ত’ কিংশুক

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

‘বুড়ি মা’-এর অলঙ্কার তছরুপের অভিযোগে গ্রেফতার পুজো কর্মকর্তা গৌতম ঘোষ

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল