কুখ্যাত জঙ্গি জীবন সিংহের সংগঠনের তরফে ৫ কোটি তোলাবাজি চেয়ে উদয়ন গুহকে চিঠি

কোনও এক কোচ আর্মির অ্যাকাউন্ট থেকে চিঠিটি হোয়াট্‌সঅ্যাপে পাঠানো হয়েছে তাঁকে। ওঁদের স্বাধীনতা আন্দোলনের জন্য ১০ দিনের মধ্যে মাত্র পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি:  জোর যার মুলুক তার! পয়লা বৈশাখ চলে গেছে বেশ কিছুদিন হল, কিন্তু এখন নাকি ‘হালখাতার চিঠি’ পেলেন রাজ্যের দাপুটে মন্ত্রী তথা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার তৃণমূল নেতা উদয়ন গুহ। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি বুক ফুলিয়ে নিজেই জানালেন উদয়ন গুহ। আসলে কুখ্যাত জঙ্গি জীবন সিংহের সংগঠন তথা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (KLO) নাম করে ৫ কোটি টাকার দাবিতে চিঠিটি উদয়ন গুহকে পাঠানো হয়েছে। আর সেই চিঠিই সমাজমাধ্যমে ‘হালখাতার চিঠি’ শিরোনামে পোস্ট করলেন মন্ত্রী।

চিঠিতে KLO তাদের কামতাপুর রাজ্যের স্বাধীনতা আন্দোলনের জন্য ১০ কোটি টাকা তহবিল চেয়েছে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর কাছে। অর্থাৎ যুদ্ধের স্বার্থে তহবিলের দাবি করেছে KLO। উদয়নের হোয়াট্‌সঅ্যাপে চিঠিটি এসেছে এবং সেখানে জঙ্গি সংগঠন যুদ্ধ তহবিলের জন্যে পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছে বলে  দাবি রাজ্যের দাপুটে মন্ত্রীর। এমনকি ওই চিঠিতে জঙ্গি সংগঠন বেঁধে দিয়েছে টাকা দেওয়ার সময়সীমা। ১০ দিনের মধ্যে যুদ্ধ তহবিলে টাকা দিতে হবে বলে দাবি জঙ্গি সংগঠনের।

বুধবার সাতসকালে চিঠিটি পোস্ট করে উদয়ন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, সকালে ঘুম থেকে উঠেই হালখাতার চিঠিটি পেয়েছেন। কোনও এক কোচ আর্মির অ্যাকাউন্ট থেকে চিঠিটি হোয়াট্‌সঅ্যাপে পাঠানো হয়েছে তাঁকে। ওঁদের স্বাধীনতা আন্দোলনের জন্য ১০ দিনের মধ্যে মাত্র পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছে। রীতিমতো তোলাবাজি চেয়েছে জঙ্গি সংগঠন। আসলে এই ভোট মরসুমে তাঁকে রাজনৈতিকভাবে চাপে রাখার জন্যই কাজটি করেছে জঙ্গি সংগঠন। টাকা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। তাঁর কাছে এত টাকা কোথায় থাকবে। এই বিষয়ে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, ওদের হুমকি দিয়ে টাকা তোলাই কাজ, এটি কোনও জঙ্গি সংগঠন নয়। এর আগে তাঁরা দু’জনকে ধরেছিলেন। এখনও তাঁরা জেলে আছেন। এটা কোনও জঙ্গি সংগঠন নয়, হুমকি দিয়ে তোলাই এদের কাজ। ইতিমধ্যেই পুলিশ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলেছে। তবে, এখনও মন্ত্রী কোনও আইনি পদক্ষেপ নেয়নি।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪