ভোরবেলা খাস কলকাতায় চলল গুলি! জখম ২, উত্তেজনা

ঘটনায় ভিক্টর ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ভিক্টরের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য বচসার জেরে ধুন্ধুমার কাণ্ড খাস কলকাতার রিজেন্ট পার্ক এলাকায়। বচসা থেকে চলল গুলি, তাতেই জখম হয়েছেন দুইজন। এঁদের মধ্যে একজন এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত। ফলে শুক্রবার ভোরে তুমুল উত্তেজনা ছড়াল রিজেন্ট পার্ক থানা এলাকার দক্ষিণ আনন্দপল্লিতে। ঘটনার সূত্রপাত ভোর সাড়ে পাঁচটা নাগাদ। স্থানীয়দের দাবি, অভিজিৎ মল্লিক এবং পঙ্কজ সাহা নামে দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতী ভিক্টর এবং তার আরেক সঙ্গীরা। হট্টগোল ও গুলির শব্দে ঘুম ভেঙে যায় ওই এলাকার বাসিন্দাদের। জানা গিয়েছে অভিজিতের পেটে গুলি লাগে এবং পঙ্কজের পেট এবং উরুতে। প্রতিবেশীরাই ছুঁটে এসে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁদের আজ অস্ত্রপচার হবে। হাসপাতাল সূত্রে খবর, দুজনের শরীরেই গুলি আটকে আছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনায় ভিক্টর ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। ভিক্টরের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক। তবে পুলিশের একটি সূত্রের দাবি, তাঁর মাথাতেও গুলির আঘাত আছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ইমারতি ব্য়বসার সঙ্গে যুক্ত ভিক্টর এলাকায় দাদাগিরি চালায়। মাঝেমধ্যেই তাঁরা নিজেদের মধ্যে বচসায় জড়ায়। শুক্রবার ভোরের হামলার পিছনেও ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্ব রয়েছে বলেই মনে করছেন এলাকাবাসী। কিন্তু পঙ্কজ সাহার উপর কেন হামলা হল সেটা নিয়ে ধন্ধে রয়েছেন এলাকাবাসী। কারণ তিনি এলাকায় সমাজসেবী হিসেবে যথেষ্ট জনপ্রিয়। মাস তিনেক আগেও একবার পঙ্কজবাবুর বাড়িতে বোমাবাজি হয়েছিল। এবার তাঁকে লক্ষ্য করে গুলিও চলল। ঘটনার তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। অপরদিকে, মূল অভিযুক্ত ভিক্টর গ্রেপ্তার হওয়ায় কিছুটা স্বস্তিতে এলাকাবাসী।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪